ঢাকা , বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী শেষ হলো জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন তায়েফের বুকে যে মসজিদ মুসলিমদের জন্য এক টুকরো সান্ত্বনা পে স্কেলে বদলাচ্ছে ইনক্রিমেন্ট নীতি, কোন গ্রেডে কত শিগগিরই ১০ হাজার পুলিশ নিয়োগ অন্তরঙ্গ ভিডিও ছড়িয়ে পড়ার ভয়ে জোবায়েদকে হত্যা, তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র বাংলাদেশি সমর্থকদের স্কালোনির ধন্যবাদ দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান ‘মত পার্থক্য থাকতে পারে, ঐক্য যেন নষ্ট না হয়’ শেখ হাসিনার আত্মসমর্পণের কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষিতে ডিজিটাল অবকাঠামো উন্নয়নে আইফার্মারের সাথে কাজ করার ইচ্ছা প্রকাশ প্রধানমন্ত্রীর

যে সুইমিং পুলে স্মার্টফোন নিষিদ্ধ করা হয়েছে

বাঙালী কণ্ঠ নিউজঃ ইন্দোনেশিয়ার বালির একটি রিসোর্টে স্মার্টফোন নিষিদ্ধ করা হয়েছে। বিশেষ করে সুইমিং পুলের আশপাশে স্মার্টফোনসহ কোনো ধরনের ইলেকট্রিক যন্ত্রই নেওয়া যাবে না ঘোষণা করা হয়েছে। জানা যায়, বালির আয়ানা রিসোর্ট অ্যান্ড স্পা তাদের অতিথিদের জন্য ‘ইন দ্য মোমেন্ট’ নামের এক কর্মসূচির আয়োজন করেছে। এই কর্মসূচির আওতায় অতিথিদের রিসোর্টের সুইমিং পুলে স্মার্টফোন না আনার অনুরোধ করা হচ্ছে।

সুইমিং পুলের পাশাপাশি রিসোর্টে অবস্থানকালের পুরোটা সময়ই অতিথিদের মোবাইল ব্যবহার না করারও পরামর্শ দিচ্ছে রিসোর্টটি।

এ ব্যাপারে রিসোর্টটির পক্ষ থেকে বলা হয়, আমরা অতিথিদের এমন কিছু মুহূর্ত দিতে চাই যে সময়ে নিজেদের অবকাশ তারা এখানে উপভোগ করবেন। এখানে অবস্থানকালের সময়টা তারা আনন্দ করেই কাটাবেন।

সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সুইমিং পুল এবং এর আশপাশে স্মার্টফোনসহ আইপড, ডিজিটাল ক্যামেরা থেকে শুরু করে ট্যাবের মতো ডিভাইস কিছুই নিয়ে আসতে পারবেন না অতিথিরা। তারা চাইলে এসব ডিভাইসে রিসোর্টের লকারে নিরাপদে জমা রাখতে পারেন।

তবে রিসোর্ট কর্তৃপক্ষ অতিথিদের সময় কাটাতে অযান্ত্রিক কিছু বিনোদনের ব্যবস্থা রেখেছে। যেমন কার্ড খেলা, লুডু খেলা ও দাবা খেলার জন্য আছে চুম্বকীয় বোর্ড। এছাড়াও বই বা ম্যাগাজিন পড়ার পাশাপাশি আছে সূর্যস্নানের সুবিধাও।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী

যে সুইমিং পুলে স্মার্টফোন নিষিদ্ধ করা হয়েছে

আপডেট টাইম : ০৬:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ২৮ নভেম্বর ২০১৮