ঢাকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

৫ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন তামিম

একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ৫ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন জাতীয় দলের ওপেনার তামিম ইকবাল। বুধবার (১২ অক্টোবর) চট্টগ্রামে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডেতে প্রথম বাংলাদেশি হিসেবে এ কীর্তি গড়েছেন তিনি।

আফগানিস্তান সিরিজটা দুর্দান্ত কাটলেও ইংল্যান্ডের বিপক্ষে ততটা সুবিধা করতে পারছিলেন না তামিম। আফগানদের বিপক্ষে সিরিজ শেষ করার পর এই মাইলফলক থেকে ৬৯ রান দূরে ছিলেন তামিম। অপেক্ষা ছিল ইংল্যান্ডের বিপক্ষে এই মাইলফলক ছোঁয়ার। কিন্তু তাদের বিপক্ষে দুটি ম্যাচে ১৭ ও ১৪ রান সংগ্রহ করে ৪৯৬২ পর্যন্ত এসে থেমে থাকেন তিনি। ফলে ইংলিশদের বিপক্ষে শেষ ম্যাচে তার দরকার ছিল মাত্র ৩৮ রান। শেষ পর্যন্ত যা সংগ্রহ করে প্রথম বাংলাদেশি হিসেবে ওয়ানডেতে ৫ হাজার রানের মাইলফলক ছুঁয়ে ফেললেন তিনি। এই কীর্তি গড়তে তামিম খেলেছেন ১৫৮টি ম্যাচ। যেখানে তার সেঞ্চুরি আছে ৭টি ও হাফ সেঞ্চুরি আছে ৩৩টি।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

৫ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন তামিম

আপডেট টাইম : ০৬:০১ অপরাহ্ন, বুধবার, ১২ অক্টোবর ২০১৬