ঢাকা , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দারুণ ফিচার চালু করছে হোয়াটসঅ্যাপ ইরানের সঙ্গে যুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরাইলের হারের নেপথ্যে শরীরে নেই পোশাক, ব্রাজিলীয় সুন্দরীর কান্ড মামলার কারণে শিক্ষক নিয়োগ ও পদোন্নতি আটকে আছে : শিক্ষামন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির কারণে বাংলাদেশের অবস্থান শক্তিশালী হবে: পররাষ্ট্রমন্ত্রী ইরান যুদ্ধ বিশ্ব অর্থনীতিকে স্থায়ীভাবে বদলে দিয়েছে বিশ্বকাপে দর্শক উপস্থিতির নতুন রেকর্ড সংসদে ‘অঙ্গুলিনির্দেশ’ এক্সপাঞ্জের দাবি হিলালীর, স্পিকার বললেন—‘করা যাবে না’ হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, অপরিষ্কার পরিবেশ দেখে ক্ষোভ বাজেট-জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না

মালয়েশিয়ায় জাহাজ ডুবে বাংলাদেশীসহ নিহত ২, নিখোঁজ ১

বাঙালী কণ্ঠ নিউজঃ মালয়েশিয়ার সীমান্তবর্তী এলাকা জোহরের কোতা তিংগী নামক স্থানে মালবাহী জাহাজ ডুবির ঘটনা ঘটেছে। এতে এক বাংলাদেশী ও এক চিনা নাগরিক নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছে আরো এক বাংলাদেশী।

দেশটির জোহর মালয়েশিয়ার মেরিটাইম এনফোর্সমেন্ট এজেন্সির (এমএমইএ) পরিচালক ফার্স্ট অ্যাডমিরাল মেরিটাইম আমিনউদ্দিন আব্দুল রশীদ জানিয়েছেন, মঙ্গলবার (২৫ ডিসেম্বর) দুপুর ২টার সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দু’জনের মরদেহ ঘটনার দিন সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে উদ্ধার করে এমএমইএ।

বৃহস্পতিবার এক বিবৃতিতে আব্দুল রশীদ বলেন, নিখোঁজ বাংলাদেশি ক্রু সদস্য জাহাজে আটকা পড়েছেন এমন সন্দেহে তৃতীয় দিনের মতো আমরা সন্ধান চালিয়েছি। টিআইআর এলাকাটি তিমুর তানজুং এবং তানজুং সেপাঙ্গের জলের মধ্যে ১২০ বর্গ নটিক্যাল মাইল এলাকা নিয়ে বিস্তৃত। ফায়ার অ্যান্ড রেসকিউ বিভাগের পাশাপাশি তানজুং সেপাং এবং তানজুং পেনওয়ারের প্যান্টাই তানজুং পাংগাইয়ের উপকূলীয় এলাকায়ও অনুসন্ধানের চেষ্টা করা হবে।

যেভাবে ঘটে জাহাজ ডুবি-দুর্ঘটনার বিষয়ে ৩০ বছর বয়সী বাংলাদেশী ক্যাপ্টেন মিজাম উল হক বলেন, ঘটনাটি তাদের কাঙ্ক্ষিত গন্তব্যের খুব কাছাকাছি ঘটেছে।

ক্যাপ্টেন বলেন, গন্তব্যের ১৪ দশমিক ৪ কিলোমিটার পথ বাকি থাকতেই জাহাজের জেনারেটর শক্তি হারিয়ে ফেলে। যে কারণে, আমি জাহাজের স্টিয়ারিং নিয়ন্ত্রণ করতে পারিনি। চার থেকে পাঁচ মিটার উচ্চ শক্তিশালী ঢেউগুলো বিভিন্ন দিক থেকে জাহাজে আঘাত হানছিল। ফলে জাহাজটি আরো দূরে সরে যায়।

নিজাম আরো বলেন, পানি জাহাজে প্রবেশ করছিল এবং আমরা আর নিয়ন্ত্রণ করতে পারছিলাম না। আমি চিৎকার করে ক্রুদের বললাম জাহাজ থেকে সরে যেতে।

তথ্য মতে, মালবাহী এ জাহাজটিতে মোট নয়জন ক্রু সদস্য ছিলেন। তাদের ছয়জনের প্রাণ বাঁচলেও দুইজনের প্রাণনাশ হয়েছে এবং অপর একজনের সন্ধান তৃতীয় দিনেও পাওয়া যায়নি।

Tag :
আপলোডকারীর তথ্য

দারুণ ফিচার চালু করছে হোয়াটসঅ্যাপ

মালয়েশিয়ায় জাহাজ ডুবে বাংলাদেশীসহ নিহত ২, নিখোঁজ ১

আপডেট টাইম : ০৯:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ ডিসেম্বর ২০১৮