ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাইকেলে চড়তেন, ৫ আগস্টের তিন দিন পর প্রাডো গাড়িতে চড়েছেন আওয়ামী আমলের আমলনামা উন্নয়নের আড়ালে ২৮ হাজার কোটি টাকার দুর্নীতি ২৯ অক্টোবর মধ্য রাত থেকে উঠে যাচ্ছে ইলিশ রক্ষার নিষেধাজ্ঞা স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে জুবাইদা রহমানের আহ্বান কৃষিতেও বাড়ছে খেলাপির চাপ ৩১ অক্টোবর লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমান ও জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির বৈঠক ফলপ্রসূ হয়েছ: হুমায়ূন কবির আইজিপি সহজ-সরল মানুষ, ক্রসফায়ার নিয়ে বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী আইজিপির বিষয়ে সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী: তথ্য উপদেষ্টা চাকরির প্রলোভনে রাশিয়ায় সামরিক চুক্তিতে বাধ্য করার প্রমাণ পেয়েছে জাতিসংঘ

মেদ ঝরাতে নাচুন

group of ladies working out in aerobic class

সকালে উঠে যোগব্যায়াম করা একঘেয়ে মনে হয়? জিমে গিয়ে ব্যায়াম করতেও তেমন উৎসাহ পান না? অথচ দিনের পর দিন ৯-৫টার বিরক্তিকর রুটিনে আটকে পড়ে ক্রমশই বেড়ে চলেছে কোমরের মাপ। ওজন কমানোর নানা উপায় জানা থাকলেও তা খুব একটা মেনে চলেন না। কখনো অফিসের কাজের চাপ, কখনো বা অন্য কোনো অজুহাতে এড়িয়ে যান ব্যায়ামের বিষয়টি। চটজলদি ওজন কমাতে এ বার অভিনব কয়েকটি নাচ শিখতে পারেন। এর প্রতিটিই ঘণ্টায় দুশোর বেশি ক্যালোরি ঝরাতে পারে।

জুম্বা: এই নাচে সারা শরীরের ব্যায়াম হয়। এক ঘণ্টায় প্রায় ৩৩৪ ক্যালোরি ঝরাতে পারেন।

মশালা ভাঙরা: ভারতের পাঞ্জাবের অতিপরিচিতি নাচ এখন বলিউডের দৌলতে দেশের গণ্ডি ছাড়িয়েছে। ভিনদেশি মি‌উজিকের সঙ্গে ৪৫ মিনিট বা এক ঘণ্টায় কমতে পারে প্রায় ৫০০ ক্যালোরি পর্যন্ত ওজন।

বুকয়ে: ফিটনেস নিয়ে যারা খবরাখবর রাখেন তাদের কাছে এটি নতুন ক্রেজ। কোন একটি বিশেষ শৈলী নয়, বরং কার্ডিও-র সঙ্গে বিভিন্ন নাচের স্টাইল মিশিয়ে একটি দুর্দান্ত ব্যায়াম। পেটের মেদ কমাতে দারুণ কার্যকরী। মুম্বাইয়ের এক ফিটনেস বিশেষজ্ঞের দাবি, এর সাহায্যে ঘণ্টায় এক হাজার ক্যালোরি পর্যন্ত কমতে পারে।

বাটুকা: এই লাতিনো ডান্সে মিশে রয়েছে অ্যারোবিক ও মার্শাল আর্ট। বাটুকা নেচে ঘণ্টায় ৪৩০ ক্যালোরি ঝরিয়ে ফেলতে পারেন।

বেলি ড্যান্সিং বা সালসা: ‘আইয়া’ ফিল্মে ‘আগা বাই’ গানের তালে তালে রানি মুখার্জীর সেই বেলি ড্যান্সের কথা মনে আছে? তা সেই নাচে কমতে পারে ঘণ্টায় ২৫০ ক্যালোরি। একই ভাবে সালসা নেচেও সমান ক্যালোরি কমতে পারে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

সাইকেলে চড়তেন, ৫ আগস্টের তিন দিন পর প্রাডো গাড়িতে চড়েছেন

মেদ ঝরাতে নাচুন

আপডেট টাইম : ০৪:৫২ অপরাহ্ন, বুধবার, ১৯ অক্টোবর ২০১৬