ঢাকা , রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই দেশে বিপুল কর্মক্ষম জনসংখ্যা রয়েছে, যা বিশ্বের কোথাও নেই : শিক্ষামন্ত্রী সুভাষচন্দ্র বসু বিমানবন্দর থেকে সরানো হচ্ছে ১৩৬ বছরের পুরোনো মসজিদ গণভোট বাস্তবায়নে সরকারকে বাধ্য করব: জামায়াত আমির ঢাকা মেডিকেল দক্ষিণ এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ চিকিৎসা শিক্ষা কেন্দ্র হবে : ডা. জুবাইদা রহমান অপতথ্যের বড় লক্ষ্যবস্তু বিএনপি-তারেক রহমান ‘২ লাখ ৪২ হাজার বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া’— দাবিটি বিভ্রান্তিকর এক ঘণ্টায় হাজারো রুটি, কেরানীগঞ্জ কারাগারে অত্যাধুনিক মেশিনের চমক এআই নিয়ে গবেষণার পরিবেশ সৃষ্টিতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: আইসিটি মন্ত্রী চার বছর পর মুখ খুললেন পরীমণি, জানালেন বেআইনিভাবে গ্রেপ্তার করা হয়েছিল

আ.লীগের গুরুত্বপূর্ণ পদে ভাই-বোন

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. আব্দুর রাজ্জাকের বোন শামসুন নাহার চাঁপাকে নতুন কমিটির শিক্ষাবিষয়ক সম্পাদকের পদ দেয়া হয়েছে। এর মধ্য দিয়ে ক্ষমতাসীন দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির গুরুত্বপূর্ণ দুটি পদে স্থান পেলেন দুই ভাই-বোন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগে অধ্যয়নের সময় থেকেই ছাত্ররাজনীতির হাতে খড়ি চাঁপার। তিনি শামসুননাহার হলের ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। ১৯৮১ সালে আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের ফেরার সময় তিনি ছাত্রলীগের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। সংগঠনটির কেন্দ্রীয় কমিটিতেও ছিলেন তিনি। স্বৈরাচারবিরোধী আন্দোলনেও তার ভূমিকা ছিল।

এরপর সরকারি চাকরিতে যোগদান করেন টাঙ্গাইলের ধনবাড়ির এই কৃতী সন্তান। তথ্য মন্ত্রণালয়ের অধীনে  জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের কর্মকর্তা হিসেবে গত বছর অবসরে যান শামসুন নাহার চাঁপা। অবসর থেকে আবার রাজনীতিতে সক্রিয় হওয়া চাঁপা ব্যক্তিগত জীবনে চিরকুমারী।

ক্ষমতাসীন দলের গুরুত্বপূর্ণ শিক্ষাবিষয়ক সম্পাদক পদে আগে ছিলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি পদোন্নতি পেয়ে দলটির সভাপতিমণ্ডলীর সদস্য হয়েছেন।

নতুন দায়িত্ব বিষয় পাওয়া বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাঁপার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার ব্যক্তিগত মুঠোফোন নম্বরটি বন্ধ পাওয়া যায়। তবে তার ঘনিষ্ঠজনরা জানান, তিনি ব্যক্তিগত কাজে বর্তমানে ভারত সফরে রয়েছেন।

জানতে চাইলে চাঁপার জ্যেষ্ঠ সহোদর আব্দুল হালিম বলেন, ‘এক ভাই সভাপতিমণ্ডলীর সদস্য, আরেক বোন কেন্দ্রীয় কমিটির শিক্ষাবিষয়ক সম্পাদক- এটি আমাদের জন্য গর্বের বিষয়।’

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই

আ.লীগের গুরুত্বপূর্ণ পদে ভাই-বোন

আপডেট টাইম : ০২:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অক্টোবর ২০১৬