ঢাকা , রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা ‘ওই মিয়া চুপ করেন, একেবারে খেয়ে ফেলবো’ বিএনপিকর্মীকে এমপি হানজালা

ঢাবি উপাচার্য প্যানেল চূড়ান্ত সবাই নীল দলের

বাঙালী কণ্ঠ নিউজঃ বিএনপি-জামায়াতপন্থি শিক্ষকদের প্যানেল সাদা দলের বর্জনের মধ্যে অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সিনেট অধিবেশনে আওয়ামী লীগ সমর্থক নীল দল প্রস্তাবিতদের দিয়েই চূড়ান্ত হয়েছে উপাচার্য প্যানেল। এ প্যানেলে বর্তমান উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ছাড়াও উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মুহাম্মদ সামাদ এবং শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল রয়েছেন। এ প্যানেল এখন বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি আবদুল হামিদের কাছে পাঠানো হবে। এদের একজনকে উপাচার্য পদে নিয়োগ দেবেন রাষ্ট্রপতি।

বুধবার বেলা সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে সিনেটের এ বিশেষ অধিবেশন শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের ১০৫ সদস্যের বর্তমান সিনেট প্রশ্নবিদ্ধ অভিযোগ তুলে অধিবেশন বর্জন করে সাদা দল।

২০১৭ সালের ২৯ জুলাই সিনেট বৈঠকে তৎকালীন উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক উপাচার্য নির্বাচনে তিন সদস্যের প্যানেল মনোনীত করেন। কিন্তু এক রিট আবেদনে হাইকোর্ট ২০১৭ সালের ১০ অক্টোবর সেই বিশেষ সভা ও তিন সদস্যের উপাচার্য প্যানেলকে অবৈধ ঘোষণা করেন। আদালত ছয় মাসের মধ্যে যথাযথভাবে সিনেট গঠন করে উপাচার্য প্যানেল মনোনীত করতে কর্তৃপক্ষকে নির্দেশ দেন।

এর মধ্যেই ২০১৭ সালের ৪ সেপ্টেম্বর রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ অধ্যাপক আখতারুজ্জামানকে সাময়িকভাবে ঢাবি উপাচার্য হিসেবে দায়িত্ব পালনের আদেশ জারি করেন। তার আগে ঢাবির প্রো-উপাচার্যের (প্রশাসন) দায়িত্বে ছিলেন আখতারুজ্জামান।

Tag :
আপলোডকারীর তথ্য

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

ঢাবি উপাচার্য প্যানেল চূড়ান্ত সবাই নীল দলের

আপডেট টাইম : ১২:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অগাস্ট ২০১৯