ঢাকা , মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর নতুন পে-স্কেল নিয়ে যা বললেন অর্থ উপদেষ্টা গুমের সঙ্গে জড়িত কেউ আইনের ফাঁক দিয়ে বের হতে পারবে না: আইনমন্ত্রী পাইলটকে উদ্ধারে মার্কিন অভিযান পুরোপুরি ব্যর্থ: ইরান স্পিকারের সহধর্মিণীর দোয়া মাহফিলে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির কাছে শপথ নিয়ে সংবিধানের সমালোচনাকারীরা স্ব-বিরোধিতায় ভুগছেন সংসদে আহত জুলাই যোদ্ধাদের সঙ্গে আবেগঘন পরিবেশে প্রধানমন্ত্রী বাধ্যতামূলক অবসর-চাকরিচ্যুতির বিধান রেখে সরকারি চাকরি সংশোধন বিল পাস ৫ হাজার টাকা মুচলেকায় জামিন পেলেন নোবেল ২০২৫ সালে বিদেশে কর্মসংস্থান হয়েছে ১১ লাখ বাংলাদেশির সরকারি চাকরিতে প্রবেশসীমা ৩২ বছর করে সংসদে বিল পাস

প্রধানমন্ত্রী আজ গোপালগঞ্জ টুঙ্গিপাড়া যাচ্ছেন

বাঙালী কণ্ঠ নিউজঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবসে শ্রদ্ধা জানাতে আজ গোপালগঞ্জের টুঙ্গিপাড়া আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জেলা প্রশাসক শাহিদা সুলতানা প্রধানমন্ত্রীর টুঙ্গিপাড়া সফরের কথা নিশ্চিত করে বলেন, আমরা এ ব্যাপারে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ফ্যাক্স বার্তা পেয়েছি। তাতে জানানো হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকাল ১০টায় টুঙ্গিপাড়ায় পৌঁছে জাতির পিতার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করবেন। এ সময় প্রধানমন্ত্রীকে সশস্ত্র বাহিনীর চৌকস দল গার্ড অব অনার প্রদান করবে। পরে প্রধানমন্ত্রী পবিত্র সুরা ফাতেহা পাঠ ও বঙ্গবন্ধুসহ ৭৫-এর ১৫ আগস্টের শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া এবং মোনাজাত করবেন।

বেলা ১১টায় বঙ্গবন্ধুর সমাধিসৌধ মসজিদ চত্বরে মিলাদ ও বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু ভবনে অবস্থান করে তাতে অংশ নেবেন। জাতীয় শোক দিবসের এ কর্মসূচিতে মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্য, কেন্দ্রীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা, সামরিক-বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

এদিকে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধ কমপ্লেক্সে সৌন্দর্য বর্ধন, পরিষ্কার পরিচ্ছন্ন ও ধোয়া-মোছার কাজ শেষ হয়েছে। জেলার বিভিন্ন সড়কে নির্মাণ করা হয়েছে কালো তোরণ। সড়কের পাশে কালো পতাকা দিয়ে শোকাবহ পরিবেশ সৃষ্টি করা হয়েছে।
Tag :
আপলোডকারীর তথ্য

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর নতুন পে-স্কেল নিয়ে যা বললেন অর্থ উপদেষ্টা

প্রধানমন্ত্রী আজ গোপালগঞ্জ টুঙ্গিপাড়া যাচ্ছেন

আপডেট টাইম : ০৪:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অগাস্ট ২০১৯