ঢাকা , সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর নতুন পে-স্কেল নিয়ে যা বললেন অর্থ উপদেষ্টা গুমের সঙ্গে জড়িত কেউ আইনের ফাঁক দিয়ে বের হতে পারবে না: আইনমন্ত্রী পাইলটকে উদ্ধারে মার্কিন অভিযান পুরোপুরি ব্যর্থ: ইরান স্পিকারের সহধর্মিণীর দোয়া মাহফিলে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির কাছে শপথ নিয়ে সংবিধানের সমালোচনাকারীরা স্ব-বিরোধিতায় ভুগছেন সংসদে আহত জুলাই যোদ্ধাদের সঙ্গে আবেগঘন পরিবেশে প্রধানমন্ত্রী বাধ্যতামূলক অবসর-চাকরিচ্যুতির বিধান রেখে সরকারি চাকরি সংশোধন বিল পাস ৫ হাজার টাকা মুচলেকায় জামিন পেলেন নোবেল ২০২৫ সালে বিদেশে কর্মসংস্থান হয়েছে ১১ লাখ বাংলাদেশির সরকারি চাকরিতে প্রবেশসীমা ৩২ বছর করে সংসদে বিল পাস

আজ ও কাল বৃষ্টির সম্ভাবনা

বাঙালী কণ্ঠ নিউজঃ সাগরে লঘুচাপের প্রভাব কমলেও আজ ও কাল শনিবার আবহাওয়ার উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই। সারাদেশের কোথাও কোথাও হতে পারে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি। সারাদেশের ৪১টি পর্যবেক্ষণাগারের মধ্যে ৬টি কোনো ধরনের বৃষ্টিপাত রেকর্ড করেনি আজ বৃহস্পতিবার (১৫ আগস্ট)।

দু-একটি পর্যবেক্ষণাগার ভারী বৃষ্টিপাত রেকর্ড করেছে। বেশিরভাগ পর্যবেক্ষণাগার হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত রেকর্ড করেছে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও এই ২৪ ঘণ্টার পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

আজকের আবহাওয়ার বুলেটিনে পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমি বায়ু বাংলাদেশে সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র তা মাঝারি অবস্থায় বিরাজমান রয়েছে। রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

তবে আগামী পাঁচদিনে বৃষ্টিপাতের পরিমাণ কমতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।

গতকাল বৃহস্পতিবার দেশে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে বদলগাছীতে, ৫৫ মিলিমিটার। ঢাকায় বৃষ্টিপাত হয়েছে ২ মিলিমিটার। শুক্রবার ঢাকায় কোথাও বৃষ্টি হয়নি। তবে আকাশ মেঘলা আছে। যে কোনো সময় নামবে ঝুম বৃষ্টি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর নতুন পে-স্কেল নিয়ে যা বললেন অর্থ উপদেষ্টা

আজ ও কাল বৃষ্টির সম্ভাবনা

আপডেট টাইম : ০৫:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অগাস্ট ২০১৯