ঢাকা , রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা ‘ওই মিয়া চুপ করেন, একেবারে খেয়ে ফেলবো’ বিএনপিকর্মীকে এমপি হানজালা

ইন্দোনেশিয়ার সেনাপ্রধান ও সশস্ত্র বাহিনী কমান্ডারের সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ

বাঙালী কণ্ঠ নিউজঃ বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ গতকাল ইন্দোনেশিয়ার সেনাবাহিনী প্রধান জেনারেল আন্‌দিকা পারকাসা এবং সশস্ত্র বাহিনীর কমান্ডার-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, সেনাবাহিনী প্রধানের সঙ্গে সাক্ষাৎকালে তারা পারস্পরিক কুশলাদি বিনিময় ছাড়াও বাংলাদেশ সেনাবাহিনী ও ইন্দোনেশিয়া সেনাবাহিনীর মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতামূলক বিভিন্ন বিষয় ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।

এর আগে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ইন্দোনেশিয়ার সেনা সদর দপ্তরে পৌঁছালে তাকে ইন্দোনেশিয়া সেনাবাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। পরবর্তীতে সেনাবাহিনী প্রধান ইন্দোনেশিয়ার সশস্ত্র বাহিনী সদর দপ্তর পরিদর্শন করেন। এ সময় তিনি ইন্দোনেশিয়া সশস্ত্র বাহিনীর কমান্ডার এয়ার চিফ মার্শাল হাদি জাজান্তোর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে তারা দুই দেশের সেনাবাহিনীর মধ্যে বিদ্যমান দ্বিপক্ষীয় সহযোগিতা উন্নয়নের বিভিন্ন বিষয়বস্তু নিয়ে আলোচনা করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

ইন্দোনেশিয়ার সেনাপ্রধান ও সশস্ত্র বাহিনী কমান্ডারের সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ

আপডেট টাইম : ০৬:১৮ পূর্বাহ্ন, বুধবার, ২১ অগাস্ট ২০১৯