ঢাকা , শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা নিরাপত্তা যেন দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী ঐক্য ও সম্প্রীতির বার্তা দিয়ে ওবামার প্রেসিডেন্সিয়াল সেন্টার উদ্বোধন মধ্যপ্রাচ্যে শান্তির সুবাতাস এই সপ্তাহে ওটিটি প্ল্যাটফর্মে দর্শকদের জন্য যা থাকছে সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের শাকিরার প্রেম-বিচ্ছেদের গল্প শিক্ষা খাতে ৮৩ হাজার মামলা জট, ঝুলে আছে হাজারো নিয়োগ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা অনুষ্ঠিত বেসামরিক জনগণের সুরক্ষা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান

কোয়েলের কোলে সদ্যোজাত বাচ্চাটি কার

বাঙালী কণ্ঠ নিউজঃ কোলে ফুটফুটে সদ্যোজাত। তাকে পরম মমতায় জড়িয়ে ধরেছেন অভিনেত্রী কোয়েল মল্লিক। এমন একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করার সঙ্গে সঙ্গেই সেটি ভাইরাল হয়ে যায়। এর পরই থেকে স্বাভাবিকভাবেই নানা প্রশ্ন উঠেছে জনমনে। টলিউড অভিনেত্রীর কোলে এই শিশুটি কে? তবে কি মা হলেন রঞ্জিত মল্লিকের মেয়ে?

অবশ্য কোয়েলের মা হওয়ার কথা একেবারেই সত্যি নয়। ছবি পোস্ট করার পাশাপাশি ক্যাপশনে একথা স্পষ্ট করেই জানিয়ে দিয়েছেন এই অভিনেত্রী। কোয়েল লিখেছেন, শিশুটি তার প্রিয় বন্ধু অন্তরার সদ্যোজাত ‌‘রাজপুত্র’।

ভারতীয় গণমাধ্যম জিনিউজের খবরে বলা হয়েছে, কোয়েলের এই ছবি পোস্ট করার সঙ্গে সঙ্গেই সোশ্যাল মিডিয়ায় কমেন্টের বন্যা বয়ে গেছে। সকলেই সদ্যোজাত সন্তান ও তার মা অর্থাৎ কোয়েলের বন্ধু অন্তরার জন্য শুভকামনা জানিয়েছেন।

এই মুহূ্র্তে কোয়েল মল্লিক তার দুটি ছবির কাজ নিয়ে বেশ ব্যস্ত। অরিন্দম শীল পরিচালিত ‘মিতিন মাসি’ ছবিতে নারী গোয়েন্দার ভূমিকায় দেখা যাবে এই অভিনেত্রীকে। অন্যদিকে হোম প্রোডাকশন সুরিন্দর ফিল্মস প্রযোজিত ছবি ‘বনি’তে তাকে পরমব্রত চট্টোপাধ্যায়ের বিপরীতে দেখা যাবে। ছবিটির পরিচালনাও করছেন পরমব্রত চট্টোপাধ্যায়।

শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনেই তৈরি হচ্ছে এই ছবি। ‘বনি’তে কোয়েল, পরমব্রত ছাড়াও রয়েছেন অঞ্জন দত্ত, কাঞ্চন মল্লিকরা। ছবির সঙ্গীত পরিচালনা করছেন অনুপম রায়।

Tag :
আপলোডকারীর তথ্য

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

কোয়েলের কোলে সদ্যোজাত বাচ্চাটি কার

আপডেট টাইম : ০৬:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ২১ অগাস্ট ২০১৯