ঢাকা , সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর নতুন পে-স্কেল নিয়ে যা বললেন অর্থ উপদেষ্টা গুমের সঙ্গে জড়িত কেউ আইনের ফাঁক দিয়ে বের হতে পারবে না: আইনমন্ত্রী পাইলটকে উদ্ধারে মার্কিন অভিযান পুরোপুরি ব্যর্থ: ইরান স্পিকারের সহধর্মিণীর দোয়া মাহফিলে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির কাছে শপথ নিয়ে সংবিধানের সমালোচনাকারীরা স্ব-বিরোধিতায় ভুগছেন সংসদে আহত জুলাই যোদ্ধাদের সঙ্গে আবেগঘন পরিবেশে প্রধানমন্ত্রী বাধ্যতামূলক অবসর-চাকরিচ্যুতির বিধান রেখে সরকারি চাকরি সংশোধন বিল পাস ৫ হাজার টাকা মুচলেকায় জামিন পেলেন নোবেল ২০২৫ সালে বিদেশে কর্মসংস্থান হয়েছে ১১ লাখ বাংলাদেশির সরকারি চাকরিতে প্রবেশসীমা ৩২ বছর করে সংসদে বিল পাস

মাহী বি চৌধুরী ও তার স্ত্রীকে দুদকে তলব

অর্থপাচারের অভিযোগে বিকল্পধারা বাংলাদেশের যুগ্ম মহাসচিব  সাংসদ মাহী বি চৌধুরী ও তার স্ত্রী আশফাহ হককে অভিযোগ অনুসন্ধানে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রবিবার (৪ আগস্ট) মাহী ও তার স্ত্রী আশফাহকে তলবি নোটিশ পাঠিয়েছেন দুদকের উপপরিচালক জালাল উদ্দিন আহাম্মদ।

মুন্সিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাহীকে স্ত্রীসহ আগামী ৭ আগস্ট সকাল ১০টায় রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে উপস্থিত থাকতে বলা হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক দুদকের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেন, মাহী ও তার স্ত্রী আশফাহর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে অর্থপাচারের অভিযোগ রয়েছে। এ অর্থের উৎস জানাতে তাদের ডেকেছে দুদক।

তিনি আরও জানান, ৭ আগস্ট ডাকা হলেও গত জুন থেকে মাহী ও তার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। তাদের সম্পদ, সম্পদের উৎস, ব্যাংক হিসাব জানতে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান ও ব্যাংকের সহায়তা নেওয়া হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর নতুন পে-স্কেল নিয়ে যা বললেন অর্থ উপদেষ্টা

মাহী বি চৌধুরী ও তার স্ত্রীকে দুদকে তলব

আপডেট টাইম : ০৯:১৬ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অগাস্ট ২০১৯