ঢাকা , সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর নতুন পে-স্কেল নিয়ে যা বললেন অর্থ উপদেষ্টা গুমের সঙ্গে জড়িত কেউ আইনের ফাঁক দিয়ে বের হতে পারবে না: আইনমন্ত্রী পাইলটকে উদ্ধারে মার্কিন অভিযান পুরোপুরি ব্যর্থ: ইরান স্পিকারের সহধর্মিণীর দোয়া মাহফিলে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির কাছে শপথ নিয়ে সংবিধানের সমালোচনাকারীরা স্ব-বিরোধিতায় ভুগছেন সংসদে আহত জুলাই যোদ্ধাদের সঙ্গে আবেগঘন পরিবেশে প্রধানমন্ত্রী বাধ্যতামূলক অবসর-চাকরিচ্যুতির বিধান রেখে সরকারি চাকরি সংশোধন বিল পাস ৫ হাজার টাকা মুচলেকায় জামিন পেলেন নোবেল ২০২৫ সালে বিদেশে কর্মসংস্থান হয়েছে ১১ লাখ বাংলাদেশির সরকারি চাকরিতে প্রবেশসীমা ৩২ বছর করে সংসদে বিল পাস

লুকাকুকে ‘বানর’ বলে গালি

ইউরোপীয় ফুটবলে বর্ণবিদ্বেষ নতুন কিছু নয়।কৃষ্ণ বর্ণের ফুটবলারদের প্রায়ই এই তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়।এবার বর্ণবিদ্বেষের শিকার হয়েছেন বেলজিয়ামের ফরোয়ার্ড রোমেলু লুকাকু।

সদ্য ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে ইতালিয়ান ক্লাব ইন্টার মিলানে যোগ দিয়েছেন তিনি।সিরি আ’য়অভিষেক ম্যাচে গোল করে প্রশংসা কুড়িয়েছেন।নেরাজ্জুরিদের হয়ে দ্বিতীয় ম্যাচেও গোল পেয়েছেন বেলজিয়ান ফরোয়ার্ড।

কালিয়ারির জালে বল জড়িয়ে উচ্ছ্বাসে ফেটে পড়েন লুকাকু।কিন্তু মুহূর্তেই সেই সুখ মিইয়ে যায়।গ্যালারি থেকে তাকে ‘বানর’ বলে গালি দেন প্রতিপক্ষ সমর্থকরা।

কালিয়ারি সমর্থকদের বর্ণবিদ্বেষী মন্তব্য এবারই প্রথম নয়।খোদ ইউরোপ ফুটবলের অ্যান্টি ডিসক্রিমিনেশন বডি জানিয়েছে,দলটির সমর্থকদের বর্ণবৈষম্যমূলক ‘গালি’ দেয়ার ইতিহাস আছে। ফলশ্রুতিতে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেয়ার আশ্বাস দিয়েছে ইউরোপিয়ান ফুটবলের বর্ণবৈষম্য বিরোধী সংস্থা।

অবশ্য রোববার রাতের ম্যাচে জয় পেয়েছে ইন্টার মিলানই। জয় এনে দিয়েছেন লুকাকুই।তার আগে ২৭ মিনিটে লওতারো মার্তিনেজের গোলে লিড পায় দলটি। ৫০ মিনিটে কালিয়ারিকে সমতায় ফেরান হুয়াও পেদ্রো।৭২ মিনিটে পেনাল্টি থেকে গোল করে নেরাজ্জুরিদের জয় নিশ্চিত করেন সাবেক ম্যানইউ ফরোয়ার্ড।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর নতুন পে-স্কেল নিয়ে যা বললেন অর্থ উপদেষ্টা

লুকাকুকে ‘বানর’ বলে গালি

আপডেট টাইম : ১০:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ২ সেপ্টেম্বর ২০১৯