ঢাকা , শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মালয়েশিয়ায় বেসরকারি খাতে ৬৮ হাজারের বেশি প্রতিবন্ধী চাকরিপ্রার্থী নিয়োগ ভিসা নীতিমালার খসড়া পরিমার্জন ও চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটি গঠন রাঙামাটির সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ বৃহস্পতিবার রোহিঙ্গাদের ফেরাতে আন্তর্জাতিক চাপ বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর বিনা খরচে কর্মী পাঠানোর ঘোষণা, বাস্তবায়নে কতটা আশার আলো চাকরিজীবীদের জন্য দুই দফায় মিলবে যে ছুটি প্রধানমন্ত্রীকে ঢাকার বাইরে রাত না কাটানোর পরামর্শ অলির সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে ৩ বাহিনীর জন্য বড় পরিকল্পনা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।  তিনি বলেন, বৃহত্তর বগুড়াতে মনুষ্যবিহীন আকাশযান (ড্রোন) কারখানা স্থাপনের কার্যক্রম গ্রহণ করেছে সরকার। উন্নত ও শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, অত্যাধুনিক নজরদারী প্রযুক্তি সংযোজনের মাধ্যমে সামারিক বাহিনীর উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধি জাতীয় গুরুত্বপূর্ণ বিবেচনায় ‘ফাস্ট ট্র্যাক’ প্রক্রিয়ায় কাজ বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়েছে। বুধবার (৮ জুলাই) জাতীয় সংসদে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এমপির প্রশ্নের জবাবে এসব কথা বলেছেন প্রধানমন্ত্রী। এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সংসদে সভাপতিত্ব করেন। প্রধানমন্ত্রী বলেন, সেনাবাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে আগামী ১০ বছরে ৮৬ হাজার কোটি টাকা প্রয়োজন। পরিকল্পনা বাস্তবায়ন হলে সেনাবাহিনী আরও প্রযুক্তিনির্ভর, বহুমাত্রিক, আত্মনির্ভর ও যুদ্ধোপযোগী বাহিনীতে পরিণত হবে।  জাতীয় প্রতিরক্ষা, সীমান্ত সুরক্ষা এবং সার্বভৌমত্ব রক্ষায় কার্যকর ভূমিকা পালন করবে। নৌবাহিনীর জন্য আধুনিক ফ্রিগেট, করভেট, অফশোর প্যাট্রোল ভেসেল শ্রেণির যুদ্ধজাহাজ এবং সাবমেরিন সংযোজন করা হবে। প্রধানমন্ত্রী আরও বলেন, সামরিক শিল্পাঞ্চল (ডিআইজি) স্থাপনের পরিকল্পনা সরকারের বিবেচনাধীন রয়েছে। জাতীয় প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি, বৈদেশিক নির্ভরতা হ্রাস এবং দীর্ঘমেয়াদী প্রতিরক্ষা ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের দেশীয় প্রতিরক্ষা শিল্পের বিকাশ, প্রযুক্তিগত উদ্ভাবন এবং গবেষণা কার্যক্রম সম্প্রসারণের বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। অধিকতর উন্নত সামরিক প্রযুক্তি, ড্রোন প্রযুক্তি, সেন্সর ব্যবস্থা, ইলেকট্রনিক্স এবং প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনে সক্ষমতা বৃদ্ধির পরিকল্পনা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে জানিয়ে তারেক রহমান বলেছেন, বন্ধুপ্রতীম দেশগুলোর সঙ্গে প্রযুক্তি হস্তান্তর মাধ্যমে প্রতিরক্ষা শিল্পের উন্নয়নের কার্যক্রমও চলছে। নেত্রকোনা-৫ আসনের জামায়াতে ইসলামীন সংসদ সদস্য (এমপি) মাছুম মোস্তফার প্রশ্নে প্রধানমন্ত্রী বলেন, সার্বভৌমত্ব, ভূখণ্ডগত অখণ্ডতা এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনীর সক্ষমতা উন্নয়ন ও আধুনিকায়ন অগ্রাধিকার পাচ্ছে। তিন বছর এবং সাত বছর মেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পরিকল্পনা বাস্তবায়ন হলে সেনাবাহিনীর সামগ্রিক যুদ্ধ সক্ষমতা বহুগুণে বৃদ্ধি পাবে। কৃষি থেকে শিল্পে রুপান্তর বাংলাদেশের অর্থনৈতিক বিবর্তন এআই অভিনেত্রীকে নিয়ে সিনেমা নির্মাণের ঘোষণা

দাপুটে জয়ে বিশ্বকাপের প্রস্তুতি সারল ফ্রান্স

আগের দুই বিশ্বকাপের ফাইনাল খেলা ফ্রান্স এবার আসর নামতে অন্যতম হট ফেভারিট হিসেবে। বিশ্বকাপের প্রথম ম্যাচে মাঠে নামার আগে প্রস্তুতিটাও দারুণভাবে সেরেছে দিদিয়ে দেশমের দল।

লিলে সোমবার রাতে শেষ প্রস্তুতি ম্যাচে নর্দান আয়ারল্যান্ডের বিপক্ষে ৩-১ গোলে জিতেছে ফ্রান্স।ফরাসিদের হয়ে দুর্দান্ত এক হ্যাট্রটিক করেছেন মাইকেল ওলিস।

প্রথম ১৫ মিনিটে তিনটি পরিষ্কার সুযোগ পায় দলটি, কিন্তু কাজে লাগাতে পারেনি একটিও। কিলিয়ান এমবাপে প্রথমবার লক্ষ্যভ্রষ্ট শট নেওয়ার পর, দ্বিতীয়টি গোলরক্ষক বরাবর মেরে হতাশ করেন।বিশ্বকাপের বাছাই উতরাতে ব্যর্থ দলটির ওপর আধিপত্য ধরে রেখে ৪৩তম মিনিটে ডেডলক ভাঙতে পারে স্বাগতিকরা। উসমান দেম্বেলের শট রক্ষণে প্রতিহত হওয়ার পর, আলগা বল ফাঁকায় পেয়ে কাছ থেকে শটে গোলরক্ষককে পরাস্ত করেন ওলিসে।

দ্বিতীয়ার্ধের চতুর্থ মিনিটে লুকা এরনঁদেজের হেড রক্ষণে প্রতিহত হওয়ার পর, বুলেট গতির শটে ব্যবধান দ্বিগুণ করেন ওলিসে।

প্রথম ঘণ্টায় কেবল দুটি লক্ষ্যভ্রষ্ট শট নিতে পারা সফরকারীরা ৬৪তম মিনিটে ব্যবধান কমায়। সতীর্থের পাস গোলমুখে পেয়ে জালে ঠেলে দেন প্যাট্রিক কেলি।

যদিও তাদের সেই স্বস্তি বেশিক্ষণ স্থায়ী হয়নি। ৭৪তম মিনিটে ডান দিকে দারুণ বুদ্ধিমত্তায় জায়গা বানিয়ে, ডি-বক্সের বাইরে থেকে জোরাল উঁচু শটে দূরের পোস্ট দিয়ে হ্যাটট্রিক পূরণ করেন ওলিসে।

জাতীয় দলের হয়ে বায়ার্ন মিউনিখ উইঙ্গারের গোল হলো সাতটি, ১৭ ম্যাচে।

আগামী ১৬ জুন সেনেগালের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপে যাত্রা শুরু হবে ফ্রান্সের। ‘আই’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ ইরাক ও নরওয়ে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

মালয়েশিয়ায় বেসরকারি খাতে ৬৮ হাজারের বেশি প্রতিবন্ধী চাকরিপ্রার্থী নিয়োগ

দাপুটে জয়ে বিশ্বকাপের প্রস্তুতি সারল ফ্রান্স

আপডেট টাইম : ০৪:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬