ঢাকা , সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর নতুন পে-স্কেল নিয়ে যা বললেন অর্থ উপদেষ্টা গুমের সঙ্গে জড়িত কেউ আইনের ফাঁক দিয়ে বের হতে পারবে না: আইনমন্ত্রী পাইলটকে উদ্ধারে মার্কিন অভিযান পুরোপুরি ব্যর্থ: ইরান স্পিকারের সহধর্মিণীর দোয়া মাহফিলে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির কাছে শপথ নিয়ে সংবিধানের সমালোচনাকারীরা স্ব-বিরোধিতায় ভুগছেন সংসদে আহত জুলাই যোদ্ধাদের সঙ্গে আবেগঘন পরিবেশে প্রধানমন্ত্রী বাধ্যতামূলক অবসর-চাকরিচ্যুতির বিধান রেখে সরকারি চাকরি সংশোধন বিল পাস ৫ হাজার টাকা মুচলেকায় জামিন পেলেন নোবেল ২০২৫ সালে বিদেশে কর্মসংস্থান হয়েছে ১১ লাখ বাংলাদেশির সরকারি চাকরিতে প্রবেশসীমা ৩২ বছর করে সংসদে বিল পাস

যুক্তরাষ্ট্রে নৌকায় আগুন লেগে নিহত ৮

মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় একটি নৌকায় আগুন লেগে অন্তত আট জনের নিহত হয়েছে। এ ঘটনায় আরো ২৬ জন আহত হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলীয় সান্তাক্রুজ দ্বীপের উপকূলে ঘটা এই দুর্ঘটনায় নৌকায় আগুন লেগে সেটি ডুবে যাওয়ার পর হতাহতের এই ঘটনা ঘটে।

এক বিবৃতিতে জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের কোস্টগার্ড বলছে, লস অ্যাঞ্জেলস থেকে ১৪৫ কিলোমিটার পশ্চিমে সান্তাক্রুজ দ্বীপের মাত্র কয়েক মিটার দূরে ‘কনসেপশন’ নামে ৭৫ ফুট লম্বা এই নৌকাটি নোঙর করা ছিল। একপর্যায়ে স্থানীয় সময় সোমবার ভোররাত সোয়া ৩টার দিকে নৌকাটিতে আগুন লেগে এই হতাহতের ঘটনা ঘটে।

আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত খবরে জানা গেছে, নৌকাটিতে মোট ৩৯ জন মানুষ ঘুমিয়েছিলেন। এ পর্যন্ত পাঁচজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। আর মৃ্ত্যু নিশ্চিত করা হয়েছে আটজনের। খবরে আরো বলা হয়েছে, দুর্ঘটনার পরপরই উদ্ধার তৎপরতা শুরু করে দমকল বাহিনীর লোকজন ও ডুবুরিরা। এরইমধ্যে দুই নারীসহ আটজনের লাশ উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন ২৬। উদ্ধার অভিযান এখনো অব্যাহত রয়েছে।

এদিকে দেশটির গণমাধ্যমকে মার্কিন কর্মকর্তরা জানিয়েছেন, আগুন লাগার সময় যাত্রীরা নৌকার নিচের কোয়ার্টারে ঘুমিয়ে ছিলেন। এ সময় ডেকের ওপর ব্রিজে পাঁচ ক্রু সদস্য ছিলেন, আর এ জন্যই আগুন লাগার পর তারা নিজেদের রক্ষা করতে পেরেছেন বলে জানিয়েছেন তারা। অন্য কেউ জীবিত আছেন কিনা তা খুঁজে দেখতে সান্তাক্রুজ দ্বীপের ঘটনাস্থলে তল্লাশি চালিয়েছে কোস্টগার্ড। কিন্তু কাউকে পাওয়া যায়নি বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা।

জানা যায়, নৌকায় আগুন লাগার পর ঘটনাস্থলে চারটি লাশ পাওয়া যায়। পরে উদ্ধারকারীরা ডুবে যাওয়া নৌকাটির কাছে সাগরের তলদেশে আরও চার জনের লাশ উদ্ধার করে। তবে এখনো পর্যন্ত আগুন লাগার কারণ পরিষ্কার হয়নি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর নতুন পে-স্কেল নিয়ে যা বললেন অর্থ উপদেষ্টা

যুক্তরাষ্ট্রে নৌকায় আগুন লেগে নিহত ৮

আপডেট টাইম : ০৬:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর ২০১৯