ঢাকা , শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মালয়েশিয়ায় বেসরকারি খাতে ৬৮ হাজারের বেশি প্রতিবন্ধী চাকরিপ্রার্থী নিয়োগ ভিসা নীতিমালার খসড়া পরিমার্জন ও চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটি গঠন রাঙামাটির সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ বৃহস্পতিবার রোহিঙ্গাদের ফেরাতে আন্তর্জাতিক চাপ বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর বিনা খরচে কর্মী পাঠানোর ঘোষণা, বাস্তবায়নে কতটা আশার আলো চাকরিজীবীদের জন্য দুই দফায় মিলবে যে ছুটি প্রধানমন্ত্রীকে ঢাকার বাইরে রাত না কাটানোর পরামর্শ অলির সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে ৩ বাহিনীর জন্য বড় পরিকল্পনা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।  তিনি বলেন, বৃহত্তর বগুড়াতে মনুষ্যবিহীন আকাশযান (ড্রোন) কারখানা স্থাপনের কার্যক্রম গ্রহণ করেছে সরকার। উন্নত ও শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, অত্যাধুনিক নজরদারী প্রযুক্তি সংযোজনের মাধ্যমে সামারিক বাহিনীর উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধি জাতীয় গুরুত্বপূর্ণ বিবেচনায় ‘ফাস্ট ট্র্যাক’ প্রক্রিয়ায় কাজ বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়েছে। বুধবার (৮ জুলাই) জাতীয় সংসদে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এমপির প্রশ্নের জবাবে এসব কথা বলেছেন প্রধানমন্ত্রী। এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সংসদে সভাপতিত্ব করেন। প্রধানমন্ত্রী বলেন, সেনাবাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে আগামী ১০ বছরে ৮৬ হাজার কোটি টাকা প্রয়োজন। পরিকল্পনা বাস্তবায়ন হলে সেনাবাহিনী আরও প্রযুক্তিনির্ভর, বহুমাত্রিক, আত্মনির্ভর ও যুদ্ধোপযোগী বাহিনীতে পরিণত হবে।  জাতীয় প্রতিরক্ষা, সীমান্ত সুরক্ষা এবং সার্বভৌমত্ব রক্ষায় কার্যকর ভূমিকা পালন করবে। নৌবাহিনীর জন্য আধুনিক ফ্রিগেট, করভেট, অফশোর প্যাট্রোল ভেসেল শ্রেণির যুদ্ধজাহাজ এবং সাবমেরিন সংযোজন করা হবে। প্রধানমন্ত্রী আরও বলেন, সামরিক শিল্পাঞ্চল (ডিআইজি) স্থাপনের পরিকল্পনা সরকারের বিবেচনাধীন রয়েছে। জাতীয় প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি, বৈদেশিক নির্ভরতা হ্রাস এবং দীর্ঘমেয়াদী প্রতিরক্ষা ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের দেশীয় প্রতিরক্ষা শিল্পের বিকাশ, প্রযুক্তিগত উদ্ভাবন এবং গবেষণা কার্যক্রম সম্প্রসারণের বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। অধিকতর উন্নত সামরিক প্রযুক্তি, ড্রোন প্রযুক্তি, সেন্সর ব্যবস্থা, ইলেকট্রনিক্স এবং প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনে সক্ষমতা বৃদ্ধির পরিকল্পনা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে জানিয়ে তারেক রহমান বলেছেন, বন্ধুপ্রতীম দেশগুলোর সঙ্গে প্রযুক্তি হস্তান্তর মাধ্যমে প্রতিরক্ষা শিল্পের উন্নয়নের কার্যক্রমও চলছে। নেত্রকোনা-৫ আসনের জামায়াতে ইসলামীন সংসদ সদস্য (এমপি) মাছুম মোস্তফার প্রশ্নে প্রধানমন্ত্রী বলেন, সার্বভৌমত্ব, ভূখণ্ডগত অখণ্ডতা এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনীর সক্ষমতা উন্নয়ন ও আধুনিকায়ন অগ্রাধিকার পাচ্ছে। তিন বছর এবং সাত বছর মেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পরিকল্পনা বাস্তবায়ন হলে সেনাবাহিনীর সামগ্রিক যুদ্ধ সক্ষমতা বহুগুণে বৃদ্ধি পাবে। কৃষি থেকে শিল্পে রুপান্তর বাংলাদেশের অর্থনৈতিক বিবর্তন এআই অভিনেত্রীকে নিয়ে সিনেমা নির্মাণের ঘোষণা

দুই সপ্তাহের মধ্যেই ইরানের বিরুদ্ধে ‘পূর্ণ বিজয়’ -এর দাবি ট্রাম্পের

ইরান ও ইসরায়েলের মধ্যে নতুন করে শুরু হওয়া সংঘাত সাময়িকভাবে থেমে যাওয়ার পর মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, আগামী দুই সপ্তাহের মধ্যেই ইরানের বিরুদ্ধে ‘পূর্ণ বিজয়’ ঘোষণা করবে যুক্তরাষ্ট্র।

ট্রাম্পের এই মন্তব্য এমন এক সময়ে এসেছে, যখন ইরান হামলা স্থগিতের ঘোষণা দিলেও নতুন কোনো আক্রমণ হলে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে। একই সঙ্গে ইসরায়েলও পাল্টা প্রতিক্রিয়ার অবস্থান থেকে সরে আসেনি।

বার্তাসংস্থা আনাদোলুর খবরে বলা হয়েছে, রিপাবলিকান দলের ঘনিষ্ঠ মিত্র সিনেটর লিন্ডসে গ্রাহামের সমর্থনে আয়োজিত এক টেলির‌্যালিতে ট্রাম্প বলেন, ‘আমরা খুবই কঠোর একটি দল হিসেবে কাজ করেছি এবং আমার মনে হয় আমরা এই লড়াইয়ে এগিয়ে আছি। তবে আগামী দুই সপ্তাহের মধ্যে যখন আমরা পূর্ণ বিজয় ঘোষণা করব, তখনই প্রকৃত অর্থে জয় হবে।’ তিনি আরও বলেন, ‘এটি হবে ইরানের বিরুদ্ধে সম্পূর্ণ বিজয়। খুব শিগগিরই তা ঘটবে এবং তখন তেলের দাম দ্রুত কমে আসবে।’

এর আগে সোমবার ইরান ইসরায়েলের বিরুদ্ধে তাদের হামলা স্থগিতের ঘোষণা দেয়। তবে একই সঙ্গে তারা সতর্ক করে জানায়, লেবাননে ইসরায়েলের সামরিক অভিযান অব্যাহত থাকলে ‘বিধ্বংসী’ জবাব দেওয়া হবে। ইরানের সামরিক বাহিনী এক বিবৃতিতে বলেছে, তেহরানের জবাব থেকে ইসরায়েল ও তার মিত্রদের শিক্ষা নেওয়া উচিত ছিল।

চলমান যুদ্ধবিরতির মধ্যেও লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের বোমা হামলার পর আঞ্চলিক উত্তেজনা নতুন মাত্রা পায়। এর প্রতিক্রিয়ায় উত্তর ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। পরে ইসরায়েলও ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ধারাবাহিক বিমান হামলা শুরু করে।

পরিস্থিতির প্রেক্ষাপটে সোমবার ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ইসরায়েল ও ইরানকে ‘অবিলম্বে’ যুদ্ধ বন্ধ করার আহ্বান জানান।

একই দিন সন্ধ্যায় টেলিভিশনে দেওয়া ভাষণে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, ইরানের সঙ্গে লড়াই ‘এ মুহূর্তের জন্য’ বন্ধ রয়েছে। তবে তিনি সতর্ক করে বলেন, ইসরায়েলের ওপর আবার হামলা হলে তারাও জবাব দেবে।

মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতি ঘিরে আন্তর্জাতিক মহলে উদ্বেগ অব্যাহত রয়েছে। যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইরান, ইসরায়েল ও লেবাননকে কেন্দ্র করে উত্তেজনা পুরোপুরি প্রশমিত হয়নি। ফলে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা এখনো কাটেনি। তথ্যসূত্র : আনাদোলু এজেন্সি

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

মালয়েশিয়ায় বেসরকারি খাতে ৬৮ হাজারের বেশি প্রতিবন্ধী চাকরিপ্রার্থী নিয়োগ

দুই সপ্তাহের মধ্যেই ইরানের বিরুদ্ধে ‘পূর্ণ বিজয়’ -এর দাবি ট্রাম্পের

আপডেট টাইম : ০৩:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬