এবার নিজের মোবাইল অ্যাপস চালু করলেন দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী কাজল আগারওয়াল। এ অ্যাপসের মাধ্যমে তার ব্যক্তিগত ও পেশাগত জীবন সম্পর্কে সব তথ্য জানতে পারবেন ভক্তরা। অ্যাপসটির ডিজাইন করেছে নিউইয়র্কভিত্তিক কোম্পানি এসকেইপএক্স। কাজল গণমাধ্যমকে বলেন, এটি এমন একটি প্ল্যাটফর্ম যেখানে আমার ভক্তরা সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন এবং এই অ্যাপ্লিকেশন ডাউনলোড করার মাধ্যমে আমার সঙ্গে তারা সরাসরি কথাও বলতে পারবেন। আমি কোনো চলচ্চিত্রে কাজ করলে সে বিষয়ে আমি তাদের সঙ্গে কথা বলতে পারব। এ ছাড়াও আমার ব্যক্তিগত জীবন নিয়েও ভক্তদের সঙ্গে খোলামেলা কথা বলতে পারব। কাজলের মতে, সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে নিজেদের খুব বেশি জাহির করা এবং সামাজিক ও ব্যক্তিগত জীবনের মধ্যে সীমারেখা না রাখাটা তারকাদের জীবনে অনেক সমস্যা তৈরি করতে পারে। তবে নতুন অ্যাপসটি সামাজিক যোগাযোগমাধ্যমগুলোর চেয়ে আরো বেশি ইন্টারেক্টিভ।
সংবাদ শিরোনাম :
পাটের দাম বাড়ায় হাসি কৃষকের মুখে
লবণাক্ততা-সহনশীল নতুন ধানের জাত উদ্ভাবন
প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে বারবার ত্রুটি, কারণ জানতে চায় সংসদীয় কমিটি
অনিয়ম পেলে সারের ডিলারশিপ বাতিল: কৃষিমন্ত্রী
আন্দোলন ছেড়ে কাজে যোগ দেওয়ার আহ্বান শ্রমিক নেতাদের
গাজীপুরে শ্রমিক আন্দোলনে সহিংসতার মামলায় আসামি ৪ হাজার
শ্রমিকদের ভেতরে ডুকে হেলমেট, মাস্ক পরে অরাজকতা সৃষ্টিকারীদের নিয়ে পুলিশ কাজ করছে
ফাঁদে পা দেবেন না, কাজে ফিরে যান: শ্রমিকদের স্বরাষ্ট্রমন্ত্রী
মির্জা ফয়সল আমীন ও এলিজা জামানের শপথ মঙ্গলবার
ফিপপ্রো বর্ষসেরা একাদশের তালিকায় মেসি-কেইন-এমবাপ্পে
কাজলকে পাওয়া যাবে মুঠোফোনে
-
বাঙ্গালী কণ্ঠ ডেস্ক - আপডেট টাইম : ০৫:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ মার্চ ২০১৭
- 423
Tag :
জনপ্রিয় সংবাদ

























