ঢাকা , সোমবার, ১৫ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতের সাবেক মন্ত্রী রাম জেঠমালানি আর নেই

বাঙালী কণ্ঠ ডেস্কঃ ভারতের বর্ষীয়ান আইনজীবী ও সাবেক কেন্দ্রীয় মন্ত্রী রাম জেঠমালানি রোববার সকালে তার দিল্লির বাসভবনে মারা গেছেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৫ বছর। রাজ্যসভার ছয়বারের সদস্য রাম এনডিএ সরকারে কেন্দ্রীয় মন্ত্রীর দায়িত্ব সামলেছেন। খবর এনডিটিভির।

১৯৯৮ সালে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ মন্ত্রিসভায় তিনি যোগ দেন। পরে ১৯৯৯ সালের অক্টোবরে আবারও মন্ত্রী হন। ২০০০ সালের জুলাই মাসে তিনি অটলবিহারী বাজপেয়ী সরকার থেকে বেরিয়ে আসেন। তিনি বার কাউন্সিল অফ ইন্ডিয়ার সভাপতিও ছিলেন।

মাত্র ১৭ বছর বয়সে তিনি আইনের ডিগ্রি অর্জন করেন। দেশভাগ হওয়ার আগ পর্যন্ত করাচিতে প্র্যাকটিস করেন তিনি।

দেশভাগের পর শরণার্থী হিসেবে তিনি মুম্বাই (তৎকালীন বম্বে) চলে আসেন। এরপর পরিবার নিয়ে নতুন করে শুরু হয় জীবন।

Tag :
আপলোডকারীর তথ্য

ভারতের সাবেক মন্ত্রী রাম জেঠমালানি আর নেই

আপডেট টাইম : ০৫:২২ পূর্বাহ্ন, রবিবার, ৮ সেপ্টেম্বর ২০১৯