ঢাকা , সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ছাদে সৌরবিদ্যুতের উৎপাদন বাড়ানোর পরিকল্পনা সুদ-ঘুসের টাকায় বাড়ি-গাড়ি, তওবায় ক্ষমা হবে কি শাহজালালে জমজমের পানি নিয়ে তুলকালাম, নেপথ্যে কী বিশ্ব শিক্ষক দিবস : ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দিচ্ছে সরকার বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বাণিজ্য সম্পর্ক বাড়ানোর উদ্যোগ আখতারুজ্জামানের শুনানিতে বিএনপি-জামায়াতপন্থী আইনজীবীদের হাতাহাতি ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির এক বছরের মধ্যে দেশের পুঁজিবাজারের চেহারা বদলে যাবে : অর্থমন্ত্রী প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার : প্রধানমন্ত্রী চিয়া সিড কখন খেলে সবচেয়ে ভালো

কাশ্মীরিদের ধরতে গিয়ে পানিতে ডুবে ভারতীয় সেনার মৃত্যু

বাঙালী কণ্ঠ ডেস্কঃ ভারত অধিকৃত কাশ্মীরে সার্চ অপারেশনের সময় পানিতে ডুবে এক ভারতীয় সেনার মৃত্যু হয়েছে। কাশ্মীরের একটি পাহাড়ি এলাকায় অভিযানের সময় এ দুর্ঘটনা ঘটে।

কাশ্মীরি মিডিয়াগুলোর বরাতে ইন্ডিয়া টুডে ও এক্সপ্রেস ট্রিবিউন উর্দূর খবরে বলা হয়, ভারতীয় বাহিনী গান্দারবাল জেলার সব রাস্তা বন্ধ করে ঘরে ঘরে তল্লাশি চালাচ্ছিল। এ সময় বিভিন্ন বাড়িঘরের আসবাবপত্র বাইরে ছুঁড়ে ফেলে তারা।

তল্লাশি চলাকালে আসলাম খান নামে ওই সেনা পা পিছলে টিলার উপর থেকে নদীতে পড়ে যান। এসময় নদীর স্রোতে ভেসে গেলে উদ্ধারকারী দল কয়েক কিলোমিটার দূর থেকে তাকে উদ্ধার করে।

আহত অবস্থায় ওই সেনা অফিসারকে হাসপাতালে ভর্তি করা হলে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

গত ৫ আগস্ট কাশ্মীরের স্বায়ত্তশাসন বাতিলের পর থেকে একমাসেরও বেশি সময়ধরে উপত্যকাটিতে কারফিউ চলছে। কারফিউ চলাকালীন বিভিন্ন জেলায় স্বাধীনতাকামীদের দমাতে গ্রেফতার অভিযান চালাচ্ছে ভারতীয় বাহিনী।

ভারত সরকার আটককৃতদের সংখ্যা নির্দিষ্ট করে না বললেও আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে, বিগত একমাসে জম্মু-কাশ্মীরে গ্রেফতারকৃতদের সংখ্যা ৫ হাজারের বেশি ছাড়িয়ে গেছে।

ওআইসিসহ আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার পর্যবেক্ষণ মতে, নরেন্দ্র মোদির হিন্দুত্ববাদী বিজেপির সরকারের নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীর অঞ্চলটি এ মুহূর্তে বিশ্বের সবচেয়ে বড় কারাগারে পরিণত হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

ছাদে সৌরবিদ্যুতের উৎপাদন বাড়ানোর পরিকল্পনা

কাশ্মীরিদের ধরতে গিয়ে পানিতে ডুবে ভারতীয় সেনার মৃত্যু

আপডেট টাইম : ১২:২৯ অপরাহ্ন, রবিবার, ৮ সেপ্টেম্বর ২০১৯