এমনটা বোধহয় কখনোই হয়নি বলিউডের ইতিহাসে। পুরো শোতে একজনমাত্র দর্শক। বিষয়টি অবাক করার মতো হলেও সত্যি। সম্প্রতি এমনটি ঘটেছে। ছবির নাম ‘মেশিন’। প্রযোজনা ও নির্দেশনা করেছেন আব্বাস-মাস্তান জুটি। কিন্তু এই ছবি দর্শকদের মন কাড়তে পারেনি একেবারেই। সিনেমা হলগুলোরও মাছি তাড়ানোর মতো অবস্থা। জুহু পিভিআর-এর মতো সিনেমা হল শো বন্ধ করে দিতে বাধ্য হয়েছে। হল কর্তৃপক্ষ জানিয়েছেন, মাত্র ১ জন দর্শক এই সিনেমা দেখতে এসেছিলেন। তাই বিকালের শো পুরো বন্ধ রাখা হয়। ২৭ বছরে ১৭টি সিনেমা নির্দেশনা দিয়েছেন আব্বাস-মাস্তান জুটি। একের পর এক হিট ছবি দর্শকদের উপহার দিয়ে এসেছেন আশির দশক থেকে। কিন্তু সেই জুটি যে এমন একটা ছবি তৈরি করবেন, তাদের ভক্তরাও তা ভাবতে পারেননি। ২৭ বছর বলিউড মাতানোর পর এভাবে ধরাশায়ী হয়ে যাওয়াটা ফিল্মি দুনিয়াও মেনে নিতে পারছে না। সম্প্রতি নিজের ছেলে মুস্তাফাকে সিনেমায় নামিয়েছেন আব্বাস। তারই নির্দেশনায় তৈরি ছবি ‘মেশিন’। এটি মুস্তাফার অভিষেক ছবি। আব্বাস-মাস্তান বরাবরই সাসপেন্স-থ্রিলার ছবির জন্য দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। ‘মেশিন’ ছবিটাকেও অনেকটা তাদের সেই বাঁধাধরা ধাঁচের মধ্যে ফেলে দর্শকদের মন কাড়তে চেয়েছিলেন। ছবিটি তৈরি করতে ২৫ কোটি টাকা খরচ হয়। কিন্তু মুক্তি পাওয়ার আগেই যে একেবারে মুখ থুবড়ে পড়বে সেটা ভাবতে পারেননি আশি ও নব্বইয়ের দশকের এই সফল জুটি। তা-ও আবার জোর ধাক্কাটা এল আব্বাসের ছেলের প্রথম ছবি থেকে।
সংবাদ শিরোনাম :
চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই
দেশে বিপুল কর্মক্ষম জনসংখ্যা রয়েছে, যা বিশ্বের কোথাও নেই : শিক্ষামন্ত্রী
সুভাষচন্দ্র বসু বিমানবন্দর থেকে সরানো হচ্ছে ১৩৬ বছরের পুরোনো মসজিদ
গণভোট বাস্তবায়নে সরকারকে বাধ্য করব: জামায়াত আমির
ঢাকা মেডিকেল দক্ষিণ এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ চিকিৎসা শিক্ষা কেন্দ্র হবে : ডা. জুবাইদা রহমান
অপতথ্যের বড় লক্ষ্যবস্তু বিএনপি-তারেক রহমান
‘২ লাখ ৪২ হাজার বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া’— দাবিটি বিভ্রান্তিকর
এক ঘণ্টায় হাজারো রুটি, কেরানীগঞ্জ কারাগারে অত্যাধুনিক মেশিনের চমক
এআই নিয়ে গবেষণার পরিবেশ সৃষ্টিতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: আইসিটি মন্ত্রী
চার বছর পর মুখ খুললেন পরীমণি, জানালেন বেআইনিভাবে গ্রেপ্তার করা হয়েছিল
সিনেমা দেখতে হলে একজনমাত্র দর্শক
-
বাঙ্গালী কণ্ঠ ডেস্ক - আপডেট টাইম : ০৪:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৫ মার্চ ২০১৭
- 930
Tag :
জনপ্রিয় সংবাদ


























