ঢাকা , রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই দেশে বিপুল কর্মক্ষম জনসংখ্যা রয়েছে, যা বিশ্বের কোথাও নেই : শিক্ষামন্ত্রী সুভাষচন্দ্র বসু বিমানবন্দর থেকে সরানো হচ্ছে ১৩৬ বছরের পুরোনো মসজিদ গণভোট বাস্তবায়নে সরকারকে বাধ্য করব: জামায়াত আমির ঢাকা মেডিকেল দক্ষিণ এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ চিকিৎসা শিক্ষা কেন্দ্র হবে : ডা. জুবাইদা রহমান অপতথ্যের বড় লক্ষ্যবস্তু বিএনপি-তারেক রহমান ‘২ লাখ ৪২ হাজার বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া’— দাবিটি বিভ্রান্তিকর এক ঘণ্টায় হাজারো রুটি, কেরানীগঞ্জ কারাগারে অত্যাধুনিক মেশিনের চমক এআই নিয়ে গবেষণার পরিবেশ সৃষ্টিতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: আইসিটি মন্ত্রী চার বছর পর মুখ খুললেন পরীমণি, জানালেন বেআইনিভাবে গ্রেপ্তার করা হয়েছিল

আজিজ ভাইয়ের বাসা থেকে মাদকদ্রব্য ও ক্যাসিনো সরঞ্জামাদি উদ্ধার

বাঙালী কন্ঠ ডেস্কঃ রাজধানীর গুলশানে আজিজ মোহাম্মদ ভাইয়ের বাসায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মদ ও ক্যাসিনো সরঞ্জামাদি উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আজ রোববার বিকেল সাড়ে চারটায় তার গুলশান-২ নম্বর সেকশনের ৫৭ নম্বর সড়কের ১১/এ নম্বর বাসায় অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয়।

এর আগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তার বাসায় অভিযান চালায়। তার বাসার ছাদে বারের সন্ধান পাওয়া যায়। এছাড়া বাসায় ক্যাসিনোসহ জুয়া খেলার সরঞ্জামাদিও উদ্ধার করা হয়।

মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক (উত্তর) খোরশেদ আলম সাংবাদিকদের বলেন, বিকেল সাড়ে ৪টার দিকে গুলশানের ওই বাসায় অভিযান চালানো হয়। অভিযানে বাসার ছাদে একটি মিনি বারের সন্ধান পাওয়া গেছে। পাওয়া গেছে ক্যাসিনোর সরঞ্জামাদিও। তবে আজিজ মোহাম্মদ ভাই বাসায় নেই বলে জানা গেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই

আজিজ ভাইয়ের বাসা থেকে মাদকদ্রব্য ও ক্যাসিনো সরঞ্জামাদি উদ্ধার

আপডেট টাইম : ০২:১২ অপরাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০১৯