ঢাকা , রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা ‘ওই মিয়া চুপ করেন, একেবারে খেয়ে ফেলবো’ বিএনপিকর্মীকে এমপি হানজালা

বেসরকারি স্কুল-কলেজ ও মাদরাসার শিক্ষকরা পাচ্ছেন উচ্চতর গ্রেড

বাঙালী কন্ঠ ডেস্কঃ অবশেষে টাইম স্কেলের বদলে বেসরকারি স্কুল-কলেজ ও মাদরাসার শিক্ষকদের উচ্চতর গ্রেড দেয়ার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

রোববার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. মো. গোলাম ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত এমপিও কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়।

জানা যায়, এমপিও বিধিমালাতে টাইম স্কেলের পরিবর্তে উচ্চতর বেতন স্কেলের কথা বলা হয়েছে। ২০১৫ সালের যে পে-স্কেল সেই পে-স্কেলে টাইম স্কেলকে বাদ দেয়া হয়েছে। এখন ২০১৮ সালের যে এমপিও বিধিমালা, সেখানে উচ্চতর বেতন স্কেল হিসেবেই এটা ধরা আছে।

এছাড়া সভায় নতুন আরও ৮৯৬ শিক্ষক-কর্মচারীকে এমপিওভুক্তির সিদ্ধান্ত নেয়া হয়েছে। চলতি নভেম্বর মাস থেকে তাদের এমপিও কার্যকর হবে।

কর্মকর্তারা জানান, টাইম স্কেলের নিয়মেই ‘উচ্চতর গ্রেড’ পাবেন শিক্ষক-কর্মচারীরা। অর্থাৎ ১০ বছর পূর্তিতে একটি এবং চাকরির ১৬ বছর পূর্তিতে আরও একটি, মোট দুইটি উচ্চতর গ্রেড পাবেন শিক্ষকরা।

সভায় শিক্ষা মন্ত্রণালয়ের তিনজন কর্মকর্তা, অধিদপ্তরের দুই পরিচালক, ৯ জন আঞ্চলিক উপ-পরিচালকসহ প্রায় ৩৫ জন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

বেসরকারি স্কুল-কলেজ ও মাদরাসার শিক্ষকরা পাচ্ছেন উচ্চতর গ্রেড

আপডেট টাইম : ০৫:০০ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০১৯