জনপ্রিয় সংগীতশিল্পীরা পহেলা বৈশাখে শ্রোতাদের নানা স্বাদের গান উপহার দেন। সেই সঙ্গে যুক্ত হয় গানের মিউজিক ভিডিও। তেমনই একটি পহেলা বৈশাখের বিশেষ গানে মডেল হিসেবে একসঙ্গে কাজ করেছেন মডেল-অভিনেত্রী এ্যানি খান ও চিত্রনায়ক আমান রেজা। এ প্রসঙ্গে এ্যানি খান মানবজমিনকে বলেন, বেলাল খানের গাওয়া এ গানের শিরোনাম ‘বল না তুই কোথায়’। সিলেটের শ্রীমঙ্গলের বেশ সুন্দর কিছু লোকেশনে এর দৃশ্যধারণের কাজ হয়েছে। লাইভ টেকনোলজির ব্যানারে ও অনন্য মামুনের পরিচালনায় এ গানটিতে আমার সঙ্গে মডেল হিসেবে কাজ করেছেন আমান ভাই। অনন্য মামুন বলেন, বেশ যত্ন নিয়ে এ কাজটি করা হয়েছে। আমার বিশ্বাস, পহেলা বৈশাখের নতুন এ গানটি দর্শক ও শ্রোতারা পছন্দ করবেন। উল্লেখ্য, উপস্থাপনা নিয়ে বেশ ব্যস্ত সময় কাটাচ্ছেন অভিনেত্রী-মডেল এ্যানি খান। দেশের চারটি চ্যানেলে পাঁচটি অনুষ্ঠানের উপস্থাপনা করছেন তিনি। অন্যদিকে আমান রেজা নিয়মিত চলচ্চিত্রে কাজ করছেন।
সংবাদ শিরোনাম :
চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই
দেশে বিপুল কর্মক্ষম জনসংখ্যা রয়েছে, যা বিশ্বের কোথাও নেই : শিক্ষামন্ত্রী
সুভাষচন্দ্র বসু বিমানবন্দর থেকে সরানো হচ্ছে ১৩৬ বছরের পুরোনো মসজিদ
গণভোট বাস্তবায়নে সরকারকে বাধ্য করব: জামায়াত আমির
ঢাকা মেডিকেল দক্ষিণ এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ চিকিৎসা শিক্ষা কেন্দ্র হবে : ডা. জুবাইদা রহমান
অপতথ্যের বড় লক্ষ্যবস্তু বিএনপি-তারেক রহমান
‘২ লাখ ৪২ হাজার বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া’— দাবিটি বিভ্রান্তিকর
এক ঘণ্টায় হাজারো রুটি, কেরানীগঞ্জ কারাগারে অত্যাধুনিক মেশিনের চমক
এআই নিয়ে গবেষণার পরিবেশ সৃষ্টিতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: আইসিটি মন্ত্রী
চার বছর পর মুখ খুললেন পরীমণি, জানালেন বেআইনিভাবে গ্রেপ্তার করা হয়েছিল
পহেলা বৈশাখে এ্যানি ও আমান
-
বাঙ্গালী কণ্ঠ ডেস্ক - আপডেট টাইম : ০৫:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ এপ্রিল ২০১৭
- 648
Tag :
জনপ্রিয় সংবাদ


























