ঢাকা , রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই দেশে বিপুল কর্মক্ষম জনসংখ্যা রয়েছে, যা বিশ্বের কোথাও নেই : শিক্ষামন্ত্রী সুভাষচন্দ্র বসু বিমানবন্দর থেকে সরানো হচ্ছে ১৩৬ বছরের পুরোনো মসজিদ গণভোট বাস্তবায়নে সরকারকে বাধ্য করব: জামায়াত আমির ঢাকা মেডিকেল দক্ষিণ এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ চিকিৎসা শিক্ষা কেন্দ্র হবে : ডা. জুবাইদা রহমান অপতথ্যের বড় লক্ষ্যবস্তু বিএনপি-তারেক রহমান ‘২ লাখ ৪২ হাজার বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া’— দাবিটি বিভ্রান্তিকর এক ঘণ্টায় হাজারো রুটি, কেরানীগঞ্জ কারাগারে অত্যাধুনিক মেশিনের চমক এআই নিয়ে গবেষণার পরিবেশ সৃষ্টিতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: আইসিটি মন্ত্রী চার বছর পর মুখ খুললেন পরীমণি, জানালেন বেআইনিভাবে গ্রেপ্তার করা হয়েছিল

সংবাদ সম্মেলন ডেকেছেন শাকিব খান

সোমবার বিকেলে দেশের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে শাকিব খানের সঙ্গে বিয়ে, সন্তান নানা বিষয়ে খোলামেলা কথা বলেছেন চলচ্চিত্র নায়িকা অপু বিশ্বাস। তিনি নায়ক শাকিব খানের ব্যাপারে বিভিন্ন অভিযোগও এনেছেন। পুরো বিষয় নিয়ে দেশের মানুষ এখন শাকিবের অবস্থান, ব্যাখা জানতে চায়। সব বিষয় নিয়ে খোলাখুলি কথা বলার জন্য এবার সংবাদ সম্মেলনের ডাক দিয়েছেন ঢাকা চলচ্চিত্রের কিং খান শাকিব।
মঙ্গলবার সকাল ১১ টায় রাজধানীর ওয়েস্টিন হোটেলে এই সংবাদ সম্মেলন করা হবে।
উল্লেখ্য, ঢাকাই চলচ্চিত্র ইন্ডাস্ট্রির অন্যতম সফল জুটি শাকিব-অপু। তাদের মধ্যকার বন্ধুত্বের সম্পর্ক নিয়ে এতদিন বিভিন্ন কথা গণমাধ্যমে জানা গেলেও এই প্রথম শাকিবকে স্বামী দাবি করেছেন অপু। সেই সঙ্গে নিজেদের ছয় মাসের সন্তানের কথাও জানান তিনি। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় অপুর সঙ্গে বিয়ে  ও সন্তানের কথা স্বীকার করে নিয়েছেন দুই বাংলার এই জনপ্রিয় নায়ক।
Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই

সংবাদ সম্মেলন ডেকেছেন শাকিব খান

আপডেট টাইম : ০৫:৩৩ অপরাহ্ন, সোমবার, ১০ এপ্রিল ২০১৭