বাঙালী কণ্ঠ ডেস্কঃ কুড়িগ্রামের রৌমারী উপজেলায় দাঁতভাঙ্গা সীমান্ত দিয়ে ভারত থেকে চোরাইপথে গরু আনার সময় দুই বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার ভোররাতে উপজেলার দাঁতভাঙা সীমান্তে তাদের আটক করা হয়। এসময় একটি ভারতীয় গরু জব্দ করে বিজিবি। জামালপুর বিজিবি ৩৫ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্ণেল এস এম আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজিবি জানায়, কয়েকজন বাংলাদেশি গরু চোরাকারবারি রৌমারীর দাঁতভাঙা বিওিপির অধীনস্থ সীমান্ত পথে বাঁশের আড়কি ও হাসুয়া দিয়ে গরু পাচার করছিল। এসময় বিজিবি ৩৫ ব্যাটালিয়নের সুবেদার জয়েন উদ্দিনের নেতৃত্বে একটি বিশেষ টহল দল ওই স্থানে অভিযান চালিয়ে গরু পাচাররত অবস্থায় আব্দুল হাই সবুজ ও মোখছেদুল হাসান নামে দুই বাংলাদেশিকে আটক করে। এসময় একটি ভারতীয় গরুও জব্দ করে বিজিবি।
আটকৃতরা হলেন, দাঁতভাঙ্গা ইউনিয়নের ধর্মপুর গ্রামের মৃত তফের আলীর পুত্র মো: আব্দুল হাই সবুজ (৩২) এবং একই ইউনিয়নের কাউনিয়ারচর গ্রামের আজিউর রহমানের পুত্র মো: মোখছেদুল হাসান। পরে তাদেরকে রৌমারী থানা পুলিশে সোপর্দ করা হয়।
সংবাদ শিরোনাম :
পাখির চোখে সীমান্ত পাহারার ছক, কঠোর নজরদারি বাড়াচ্ছে সরকার
বেনজীরের গ্রেপ্তারের খবরে আনন্দিত পরীমণি
দুবাইয়ে গ্রেপ্তার বেনজীরকে দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: দুদক
মাগুরা জেলা জামায়াতের আমিরকে সাময়িক অব্যাহতি
প্রধানমন্ত্রীর সঙ্গে মানবাধিকার সংগঠন ‘মায়ের ডাক’ সদস্যদের সাক্ষাৎ
ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে বাংলাদেশ ব্যাংক
অর্থ ও আইন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গঠন
বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টিতে করছাড় শিল্পের সুরক্ষায় সাহসী পদক্ষেপ
বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চ কাঁপালেন শাকিরা-বার্না
এনসিপির রাজনৈতিক পর্ষদে যুক্ত হলেন আরও ৬ জন
রৌমারী সীমান্তে দুই বাংলাদেশি আটক
-
বাঙ্গালী কণ্ঠ ডেস্ক - আপডেট টাইম : ০১:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২০
- 380
Tag :
জনপ্রিয় সংবাদ



























