ঢাকা , রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই দেশে বিপুল কর্মক্ষম জনসংখ্যা রয়েছে, যা বিশ্বের কোথাও নেই : শিক্ষামন্ত্রী সুভাষচন্দ্র বসু বিমানবন্দর থেকে সরানো হচ্ছে ১৩৬ বছরের পুরোনো মসজিদ গণভোট বাস্তবায়নে সরকারকে বাধ্য করব: জামায়াত আমির ঢাকা মেডিকেল দক্ষিণ এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ চিকিৎসা শিক্ষা কেন্দ্র হবে : ডা. জুবাইদা রহমান অপতথ্যের বড় লক্ষ্যবস্তু বিএনপি-তারেক রহমান ‘২ লাখ ৪২ হাজার বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া’— দাবিটি বিভ্রান্তিকর এক ঘণ্টায় হাজারো রুটি, কেরানীগঞ্জ কারাগারে অত্যাধুনিক মেশিনের চমক এআই নিয়ে গবেষণার পরিবেশ সৃষ্টিতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: আইসিটি মন্ত্রী চার বছর পর মুখ খুললেন পরীমণি, জানালেন বেআইনিভাবে গ্রেপ্তার করা হয়েছিল

টি-টোয়েন্টিতে অধিনায়ক সাকিব

টি-টোয়েন্টিতে বাংলাদেশ দলের অধিনায়ক করা হয়েছে সাকিব আল হাসানকে। এই সংস্করণ থেকে অবসর নেওয়া মাশরাফি বিন মুর্তজার জায়গায় তার নাম ঘোষণা করা হলো।

বিষয়টি সবার অনুমিত ছিল বললে ঠিক হবে না। বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন তো শ্রীলঙ্কাতেই আভাসটা প্রায় চূড়ান্তের মতো করে দিয়েছিলেন। আর শনিবার বিসিবির পরিচালক নাজমুল বোর্ডের নির্বাহী কমিটির বৈঠকের পর আনুষ্ঠানিক ঘোষণাটাই দিয়ে দিলেন।

সাকিবকে টি-টোয়েন্টির অধিনায়ক করার ফলে বাংলাদেশের তিন ফরম্যাটে তিন জন ভিন্ন অধিনায়কের নেতৃত্বে খেলবে।

বিসিবি প্রেসিডেন্ট মিরপুরে বৈঠকের পর জানান, আসলে টি-টুয়েন্টিতে সাকিবের অধিনায়ক হওয়াটা তো একরকম নিশ্চিতই ছিল। এখন সর্বসম্মতিতে তা পাশ হয়ে গেল।

তার মানে বাংলাদেশের তিন সংস্করণের আন্তর্জাতিক ক্রিকেটে এখন থেকে তিন অধিনায়ক। টেস্টে মুশফিক, ওয়ানডেতে মাশরাফি, টি-টুয়েন্টিতে সাকিব। সাকিবের জন্য অবশ্য এটা প্রথমবার দেশকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা না। আড়ে একবার নেতৃত্ব পেলেও তা ধরে রাখতে পারেননি। তিন সংস্করণের ক্রিকেটেই বিশ্বের এক নম্বর অল রাউন্ডার সাকিব নেতৃত্বে এলেন আবার। তবে তা শুধু এক সংস্করণের ক্রিকেটে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই

টি-টোয়েন্টিতে অধিনায়ক সাকিব

আপডেট টাইম : ০৫:১৪ অপরাহ্ন, শনিবার, ২২ এপ্রিল ২০১৭