ঢাকা , বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী শেষ হলো জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন তায়েফের বুকে যে মসজিদ মুসলিমদের জন্য এক টুকরো সান্ত্বনা পে স্কেলে বদলাচ্ছে ইনক্রিমেন্ট নীতি, কোন গ্রেডে কত শিগগিরই ১০ হাজার পুলিশ নিয়োগ অন্তরঙ্গ ভিডিও ছড়িয়ে পড়ার ভয়ে জোবায়েদকে হত্যা, তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র বাংলাদেশি সমর্থকদের স্কালোনির ধন্যবাদ দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান ‘মত পার্থক্য থাকতে পারে, ঐক্য যেন নষ্ট না হয়’ শেখ হাসিনার আত্মসমর্পণের কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষিতে ডিজিটাল অবকাঠামো উন্নয়নে আইফার্মারের সাথে কাজ করার ইচ্ছা প্রকাশ প্রধানমন্ত্রীর

গবেষণা: বহুগামিতা ক্যান্সারের ঝুঁকি বাড়ায়

বাঙালী কণ্ঠ ডেস্কঃ ১০ জনের বেশি মানুষের সাথে যৌন স¤পর্ক স্থাপনে ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ে। নারীদের ক্ষেত্রে এ ঝুঁকি বেশি। তারা দীর্ঘমেয়াদি সমস্যার সম্মুখীন হওয়ার ঝুঁকিতে থাকেন। নতুন এক গবেষণায় এ তথ্য বেরিয়ে এসেছে। বৃটেন, অস্ট্রিয়া, তুরস্ক, কানাডা ও ইতালির বিশেষজ্ঞরা এ গবেষণা করেছেন। গবেষণায় ইংলিশ লঙ্গিটিউডিনাল স্টাডি অব এজিং (এলসা) এর তথ্য বিশ্লেষণ করেছেন তারা। এতে ইংল্যান্ডজুড়ে ৫০ বছর ও তার বেশি বয়সী মানুষদের তথ্য নিয়ে এ গবেষণা করা হয়। এ খবর দিয়েছে দ্য মেট্রো।

খবরে বলা হয়, ২০১২ সালে ৫ হাজার ৭২২ জন মানুষ কতজনের সঙ্গে যৌনসম্পর্ক স্থাপন করেছেন, তাদের বর্তমান স্বাস্থ্যের অবস্থা ও দীর্ঘদিন ধরে কোনো সমস্যার ভুগছেন কিনা সেসব বিষয়ে এক জরিপে জানান। এতে দেখা গেছে, যারা তরুণ বয়সে বেশি মানুষের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেছেন তারা একগামিদের চেয়ে বেশি ধূমপান, মদপান ও কঠোর পরিশ্রম করে থাকার সম্ভাবনা বেশি।

গবেষকরা জানান, বহুগামিতার সঙ্গে ক্যান্সারের ঝুঁকি বাড়ার প্রমাণ পেয়েছেন তারা। গবেষণায় দেখা গেছে, একগামী নারীদের তুলনায় ১০ বা তার বেশি মানুষের সাথে যৌন সম্পর্ক স্থাপনকারী নারীদের মধ্যে ৯১ শতাংশ ক্যান্সার আক্রান্ত হওয়ার ঝুঁকিতে আছেন।

অন্যদিকে একগামীদের তুলনায় ২-৪ জনের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনকারী পুরুষরা ৫৭ শতাংশ বেশি ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে আছেন। অন্যদিকে, ১০ বা ততোধিক মানুষের সাথে যৌন সম্পর্ক স্থাপনকারী পুরুষদের ক্ষেত্রে এ হার ৬৯ শতাংশ। গবেষণা প্রতিবেদনটি ‘বিএমজে সেক্সুয়াল অ্যান্ড রিপ্রোডাক্টিভ হেলথ’ সাময়িকীতে প্রকাশ করা হয়েছে।

অন্যদিকে পাঁচ থেকে নয় জন পার্টনার থাকা নারীরা জীবনের একপর্যায়ে দীর্ঘমেয়াদি রোগে ভুগে থাকেন। পুরুষদের ক্ষেত্রে এমন সম্পর্ক পাওয়া যায়নি।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী

গবেষণা: বহুগামিতা ক্যান্সারের ঝুঁকি বাড়ায়

আপডেট টাইম : ০৩:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২০