ঢাকা , বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জনগণের দোরগোড়ায় দ্রুত সেবা পৌঁছে দিতে হবে : ডিএসসিসি প্রশাসক বগুড়াকে আধুনিক শিক্ষা নগরী হিসেবে গড়ে তুলতে চান প্রধানমন্ত্রী: শিক্ষামন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী জুন মাসের মধ্যে হেলথ কার্ড দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী বিরোধী দলের ওপর স্বৈরাচারের ভূত আছর করেছে : প্রধানমন্ত্রী মাদক নির্মূলে শিগগিরই শুরু হবে বিশেষ অভিযান : স্বরাষ্ট্রমন্ত্রী বৈশাখী সাজে শোবিজ তারকারা জুলাই সনদের প্রত্যেকটি অক্ষর বিএনপি বাস্তবায়ন করবে: প্রধানমন্ত্রী হারিয়ে যাচ্ছে বাঙালির ঐতিহ্যবাহী ‘লাল কাপড়ের মোড়ানো খাতা’ কৃষি ও কৃষকই অর্থনীতির মূল চালিকাশক্তি: তথ্যমন্ত্রী

দেশের বিভিন্ন স্থানে ভারি বৃষ্টিপাত, দেখা দিয়েছে জলাবদ্ধতা

মৌসুমি বায়ুর প্রভাবে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। শুক্রবার (২ আগস্ট) থেকে রাজধানী ঢাকায়ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। দেশের বিভিন্ন জায়গায় ঝুম বৃষ্টিরও খবর পাওয়া গেছে। এতে কোথাও কোথাও দেখা দিয়েছে জলাবদ্ধতা।

বরিশালে বুধবার থেকেই কখনো গুঁড়ি গুঁড়ি কখনো মাঝারি বৃষ্টি হচ্ছে। বিরামহীন বৃষ্টিতে নগরীর নবগ্রাম সড়ক, জিয়া সড়ক, আলেকান্দা, স্টেডিয়াম কলোনীসহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা যায়। রাস্তাঘাটেও জমেছে পানি। জলজটের কারণে ব্যাহত যান চলাচল। ভোগান্তি পোহাচ্ছেন বাসিন্দারা।

টানা বৃষ্টিতে খাগড়াছড়িতেও বেড়েছে নদী-ছড়া ও খালের পানি। প্লাবিত হয়েছে শহরের বেশকিছু এলাকা। জলমগ্ন বাড়িঘর-দোকানপাট। ফসলি জমিও পানির নিচে তলিয়েছে। চেঙ্গি নদীর পানি বৃদ্ধি পেয়ে উত্তর-দক্ষিণ গঞ্জোপাড়া, দক্ষিণ মেহেদিবাগ, শান্তিনগর ও মুসলিম পাড়ার একাংশে জলাবদ্ধতা তৈরি হয়েছে।

এদিকে, কক্সবাজারে বৃষ্টি ও পাহাড়ি ঢল কমে আসায় জলাবদ্ধতা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। নিম্নাঞ্চলের পানিও নামছে। তবে চকরিয়া, পেকুয়া ও রামুর বেশকিছু এলাকা জলমগ্ন। চরম দুর্ভোগে বাসিন্দারা।

আবহাওয়া অধিদফরের তথ্যমতে, রোববার পর্যন্ত ঝড় ও ভারী বর্ষণ থাকবে। ৩ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে সমুদ্রবন্দরগুলোকে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনগণের দোরগোড়ায় দ্রুত সেবা পৌঁছে দিতে হবে : ডিএসসিসি প্রশাসক

দেশের বিভিন্ন স্থানে ভারি বৃষ্টিপাত, দেখা দিয়েছে জলাবদ্ধতা

আপডেট টাইম : ০২:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২ অগাস্ট ২০২৪