ঢাকা , বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জনগণের দোরগোড়ায় দ্রুত সেবা পৌঁছে দিতে হবে : ডিএসসিসি প্রশাসক বগুড়াকে আধুনিক শিক্ষা নগরী হিসেবে গড়ে তুলতে চান প্রধানমন্ত্রী: শিক্ষামন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী জুন মাসের মধ্যে হেলথ কার্ড দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী বিরোধী দলের ওপর স্বৈরাচারের ভূত আছর করেছে : প্রধানমন্ত্রী মাদক নির্মূলে শিগগিরই শুরু হবে বিশেষ অভিযান : স্বরাষ্ট্রমন্ত্রী বৈশাখী সাজে শোবিজ তারকারা জুলাই সনদের প্রত্যেকটি অক্ষর বিএনপি বাস্তবায়ন করবে: প্রধানমন্ত্রী হারিয়ে যাচ্ছে বাঙালির ঐতিহ্যবাহী ‘লাল কাপড়ের মোড়ানো খাতা’ কৃষি ও কৃষকই অর্থনীতির মূল চালিকাশক্তি: তথ্যমন্ত্রী

ছেলের সঙ্গে পার্কে ঘুরলেন খালেদা জিয়া

দীর্ঘদিন পর খোলামেলা স্থানে দেখা গেলো বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে। যুক্তরাজ্যের লন্ডনের একটি পার্কে ছেলে তারেক রহমানের সঙ্গে ঘুরে বেড়িয়েছেন তিনি।

গতকাল মঙ্গলবার (১ এপ্রিল) হুইলচেয়ারে করে পার্কে যান সাবেক এ প্রধানমন্ত্রী। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তার পরিবারের সদস্যরাসহ খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন সঙ্গে ছিলেন।

ইতোমধ্যে খালেদা জিয়াকে নিয়ে তারেক রহমানের পার্কে ঘোরার ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেই ভিডিওতে দেখা গেছে, খালেদা জিয়াকে হুইল চেয়ারে বসিয়ে তার একান্ত সহকারী সচিব মো. মাসুদুর রহমান পার্কের ফুটপাথে ঘুরাচ্ছেন। পাশেই তারেক রহমান তার পরিবারসহ হাঁটছেন।

যুক্তরাজ্যে চিকিৎসাধীন খালেদা জিয়া জানুয়ারি থেকে লন্ডনে অবস্থান করছেন। হাসপাতালে চিকিৎসা শেষে এখন ছেলে তারেক রহমানের বাসায় রয়েছেন। আর তাতে আট বছরের বেশি সময় পর পরিবারের সদস্যদের সঙ্গে ঈদ উদযাপন করেছেন বিএনপির চেয়ারপারসন।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনগণের দোরগোড়ায় দ্রুত সেবা পৌঁছে দিতে হবে : ডিএসসিসি প্রশাসক

ছেলের সঙ্গে পার্কে ঘুরলেন খালেদা জিয়া

আপডেট টাইম : ০৫:৩৭ অপরাহ্ন, বুধবার, ২ এপ্রিল ২০২৫