ঢাকা , বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জনগণের দোরগোড়ায় দ্রুত সেবা পৌঁছে দিতে হবে : ডিএসসিসি প্রশাসক বগুড়াকে আধুনিক শিক্ষা নগরী হিসেবে গড়ে তুলতে চান প্রধানমন্ত্রী: শিক্ষামন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী জুন মাসের মধ্যে হেলথ কার্ড দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী বিরোধী দলের ওপর স্বৈরাচারের ভূত আছর করেছে : প্রধানমন্ত্রী মাদক নির্মূলে শিগগিরই শুরু হবে বিশেষ অভিযান : স্বরাষ্ট্রমন্ত্রী বৈশাখী সাজে শোবিজ তারকারা জুলাই সনদের প্রত্যেকটি অক্ষর বিএনপি বাস্তবায়ন করবে: প্রধানমন্ত্রী হারিয়ে যাচ্ছে বাঙালির ঐতিহ্যবাহী ‘লাল কাপড়ের মোড়ানো খাতা’ কৃষি ও কৃষকই অর্থনীতির মূল চালিকাশক্তি: তথ্যমন্ত্রী

বিনামূল্যে বিতরণ করা হবে ৩৬ কোটি বই : শিক্ষামন্ত্রী

আসন্ন ২০১৭ শিক্ষাবর্ষে পাঠ্যপুস্তক উৎসবে ৩৬ কোটি ৩ লক্ষ ১৮ হাজার ৯৭৯টি বই বিনামূল্যে বিতরণ করা হবে। আর প্রত্যেকবারের মত ১ জানুয়ারিতে দেশের পাঠ্যপুস্তক উৎসবে এই বই বিতরণ করা হবে। বলেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

মঙ্গলবার দুপুরে  জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) মিলনায়তনে আয়োজিত ২০১৭ শিক্ষাবর্ষের বিনামূল্যের পাঠ্যপুস্তক মুদ্রণ সংক্রান্ত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এ কথা জানান।

তিনি বলেন, এছাড়া প্রথমবারের মত দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য ব্রেইল বই, প্রাথমিক ও মাধ্যমিকের শিক্ষকদের জন্য শিক্ষা সহায়ক বই এবং ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠীর শিক্ষার্থীদের জন্য চাকমা-মারমাসহ পাঁচটি ভাষার বই বিতরণ করা হবে।

এনসিটিবি চেয়ারম্যান নারায়ণ চন্দ্র সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন সদস্য, পাঠ্যপুস্তক ড. মিয়া ইনামুল হক সিদ্দিকী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব সোহরাব হোসাইন ও অতিরিক্ত সচিব ড. মোল্লা জালাল উদ্দিন প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনগণের দোরগোড়ায় দ্রুত সেবা পৌঁছে দিতে হবে : ডিএসসিসি প্রশাসক

বিনামূল্যে বিতরণ করা হবে ৩৬ কোটি বই : শিক্ষামন্ত্রী

আপডেট টাইম : ০৭:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মে ২০১৬