ঢাকা , মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপনে কর্মসূচি ঘোষণা যাত্রীদের সুসংবাদ দিল মেট্রোরেল কর্তৃপক্ষ অভিবাসন ও সুবিধা বাড়িয়ে বিশ্বসেরা মেধাবীদের নিয়ে যেতে চায় কানাডা খালেদা জিয়াকে শিগগিরই দেশের বাইরে নেওয়ার পরিকল্পনা নেই মেডিকেল বোর্ডের: চিকিৎসক নির্বাচনের আগে প্রশাসনে বাড়ছে পদোন্নতির চাপ ভয়মুক্ত ভোটের নিশ্চয়তা সেনাবাহিনীর ভূমিকায় গণতন্ত্রের নিরাপত্তা সময় নষ্ট না করে নেতাকর্মীদের মাঠে নামার আহ্বান তারেক রহমানের তফসিলের পর বেআইনি ও অনুমোদনহীন সমাবেশ–আন্দোলন নিয়ন্ত্রণ করবে সরকার জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন আসিফ মাহমুদ, পদত্যাগের গুঞ্জন ভারতীয় নাগরিকদের বাংলাদেশে ঠেলে পাঠানো হচ্ছে : মমতা

মোবাইল সিম নিবন্ধনের সময় বাড়ছে না

বায়োমেট্রিক পদ্ধতিতে মোবাইল ফোনে সিম নিবন্ধনের সময় বাড়ানো হবে না বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।

তিনি বলেন, ৩০ এপ্রিল পর্যন্তই বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধনের শেষ সময়। তবে ওই দিন রাত ১২টা পর্যন্ত সকল কাস্টমার কেয়ার সিম নিবন্ধনের জন্য খোলা থাকবে।

আজ বৃহস্পতিবার ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে তারানা হালিম এসব কথা বলেন।
তারানা হালিম বলেন, তবে ১ মে থেকে অনিবন্ধিত সিম তিন ঘণ্টা করে বন্ধ রাখা হবে। এর মধ্যে তাদেরকে সতর্ক বার্তা দেয়া হবে জরুরিভিত্তিতে সিম নিবন্ধনের জন্য।

তিনি বলেন, আজ বৃহস্পতিবার পর্যন্ত সারাদেশে ৭কোটি ৮৯ লাখ সিম বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধিত হয়েছে।
এদিকে সিম নিবন্ধনের কার্যক্রমের সময় বাড়ানোর জন্য বিটিআরসির কাছে আবেদন করেছে মুঠোফোন অপারেটররা। এদের মধ্যে সিম নিবন্ধন শেষ করতে ৩০ জুন পর্যন্ত দুই মাস সময় বাড়ানোর আবেদন করেছে গ্রামীণফোন। আর বাংলালিংক ৩১ মে পর্যন্ত এক মাস সময় বাড়ানোর আবেদন করেছে। আজ এ বিষয়ে মন্ত্রণালয়ে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করেছেন তারানা হালিম। বৈঠকে শেষে সাংবাদিকদের ব্রিফিং করেন তিনি।

উল্লেখ্য, সব সিমের নিবন্ধন ৩০ এপ্রিলের মধ্যে শেষ করতে অপারেটরদের সময়সীমা বেঁধে দিয়েছে সরকার। সে হিসেবে সিম নিবন্ধনের সময় রয়েছে আর মাত্র তিন দিন।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপনে কর্মসূচি ঘোষণা

মোবাইল সিম নিবন্ধনের সময় বাড়ছে না

আপডেট টাইম : ০৫:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ এপ্রিল ২০১৬