ঢাকা , শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তিন উপদেষ্টার দায়িত্ব পুনর্বণ্টন, কে কোন মন্ত্রণালয় পেলেন তফসিল ঘোষণা করায় নির্বাচন কমিশনকে প্রধান উপদেষ্টার অভিনন্দন খালেদা জিয়ার স্বাস্থ্যের সবশেষ খবর জানালো মেডিকেল বোর্ড মোহাম্মদপুরে মা–মেয়েকে হত্যার রোমহর্ষক বর্ণনা দিলেন গৃহকর্মী আয়েশা এনসিপিতে আবারও ভাঙন, আসিফ-মাহফুজের বিচার চেয়ে প্রকাশ্যে তৃণমূল এনসিপি এবারের বিজয় দিবসে সর্ববৃহৎ পতাকা প্যারাস্যুটিং দেখবে বিশ্ব মা-মেয়েকে হত্যার ‘কারণ জানালেন’ গৃহকর্মী আয়েশা একের পর এক রিট-রাজপথে আন্দোলন অব্যাহত আইজিপি বাহারুলকে বরখাস্ত ও গ্রেফতার চেয়ে হাইকোর্টে রিট মেগা প্রজেক্টে নয়, আমরা শিক্ষার পেছনে টাকা খরচ করবো: তারেক রহমান বিএনপিকে যে নির্বাচনোত্তর রাজনীতি মোকাবেলা করতে হবে

মেডিকেল ভর্তি পরীক্ষা ৬ অক্টোবর

বাঙালী কণ্ঠ নিউজঃ  আগামী ৬ অক্টোবর অনুষ্ঠিত হবে ২০১৭-১৮ শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষা। ডেন্টাল বা বিডিএস কোর্সের ভর্তি পরীক্ষা হবে ১০ নভেম্বর।

বুধবার সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত ২০১৭-১৮ শিক্ষাবর্ষের এমবিবিএস ও বিডিএস কোর্সে শিক্ষার্থী ভর্তিসংক্রান্ত সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এতে সভাপতিত্ব করেন। এ সময় স্বাস্থ্যমন্ত্রী আগামী ১ সেপ্টেম্বর থেকে সব কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দেন।

প্রয়োজনে আইন-শৃংখলা বাহিনীর সহায়তা নেওয়ার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, “কিছু কিছু চিহ্নিত কোচিং সেন্টারে ভর্তি পরীক্ষার সময় ভুয়া প্রশ্নপত্র বানিয়ে জনগণকে বিভ্রান্ত করার পাশাপাশি নিরীহ অভিভাবকদের প্রতারণা করে। এ চক্র প্রতিরোধ করতে হলে পরীক্ষার সময় কোচিং সেন্টার বন্ধ করতে হবে।”
মন্ত্রী বলেন, “যথাযথ নীতিমালা না মানা বেসরকারি মেডিকেল কলেজ বন্ধ করার অভিযান অব্যাহত রাখছে সরকার, তেমনি প্রশ্ন ফাঁস বা ভুয়া প্রশ্ন বিতরণের মতো ঘটনাও যেন না ঘটে সেদিকেও সরকার কঠোর অবস্থানে থাকবে।”
এ সময় তিনি গত বছর অনুষ্ঠিত নিখুঁত ভর্তি পরীক্ষার দৃষ্টান্ত তুলে ধরে পরীক্ষা মনিটরিং এর দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদেরকে ধন্যবাদ জানিয়ে এবারের পরীক্ষা প্রক্রিয়া নিশ্ছিদ্র ও সর্বোচ্চ নিখুঁতভাবে সম্পন্ন করতে সহযোগিতা কামনা করেন।
সভায় স্বাস্থ্য শিক্ষা ও পরিবার পরিকল্পনা বিভাগের সচিব মো. সিরাজুল ইসলাম, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) এর উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান, চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. ইসমাইল খান, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, বিশিষ্ট কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ, বিএমএ সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি অধ্যাপক ডা. ইকবাল আর্সলান, বিএমএ মহাসচিব ডা. ইহতেশামুল হক দুলাল, বাংলাদেশ বেসরকারি মেডিকেল কলেজ সমিতির সভাপতি মকবুল হোসেন উপস্থিত ছিলেন।
Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

তিন উপদেষ্টার দায়িত্ব পুনর্বণ্টন, কে কোন মন্ত্রণালয় পেলেন

মেডিকেল ভর্তি পরীক্ষা ৬ অক্টোবর

আপডেট টাইম : ১১:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ২ অগাস্ট ২০১৭