ঢাকা , সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর নতুন পে-স্কেল নিয়ে যা বললেন অর্থ উপদেষ্টা গুমের সঙ্গে জড়িত কেউ আইনের ফাঁক দিয়ে বের হতে পারবে না: আইনমন্ত্রী পাইলটকে উদ্ধারে মার্কিন অভিযান পুরোপুরি ব্যর্থ: ইরান স্পিকারের সহধর্মিণীর দোয়া মাহফিলে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির কাছে শপথ নিয়ে সংবিধানের সমালোচনাকারীরা স্ব-বিরোধিতায় ভুগছেন সংসদে আহত জুলাই যোদ্ধাদের সঙ্গে আবেগঘন পরিবেশে প্রধানমন্ত্রী বাধ্যতামূলক অবসর-চাকরিচ্যুতির বিধান রেখে সরকারি চাকরি সংশোধন বিল পাস ৫ হাজার টাকা মুচলেকায় জামিন পেলেন নোবেল ২০২৫ সালে বিদেশে কর্মসংস্থান হয়েছে ১১ লাখ বাংলাদেশির সরকারি চাকরিতে প্রবেশসীমা ৩২ বছর করে সংসদে বিল পাস

কিশোরগঞ্জে সরকারি গণগ্রন্থাগারের পুরস্কার ও সনদ বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

কিশোরগঞ্জে জেলা সরকারি গণগ্রন্থাগারের আয়োজনে জাতীয় শোক দিবস উপলক্ষে রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৭ আগস্ট) দুপুরে শহরের আলোরমেলা এলাকায় অবস্থিত গণগ্রন্থাগার মিলনায়তনে এই পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

জেলা সরকারি গণগ্রন্থাগারের লাইব্রেরিয়ান মো. আজিজুল হক সুমন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. জাকির হোসেন।

এতে বিশেষ অতিথি ছিলেন জেলা নির্বাচন অফিসার মো. তাজুল ইসলাম, জেলা শিক্ষা অফিসার মো. জুলফিকার হোসেন ও কিশোরগঞ্জ সরকারি মহিলা কলেজের দর্শন বিভাগের প্রভাষক শাকিল সরকার।

জেলা কালেক্টরেট লাইব্রেরির লাইব্রেরিয়ান মো. সারওয়ার আহামেদ খানের পরিচালনায় অনুষ্ঠানে প্রতিযোগীদের মধ্যে বক্তব্য রাখেন, সহকারী প্রভাষক সামিউল হক মোল্লা, সহকারী শিক্ষক বিপ্লব মোহন চৌধুরী, কিশোরগঞ্জ সরকারি মহিলা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী রকি আক্তার, বাংলা বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী পিংকি আক্তার প্রমুখ।

জেলা সরকারি গণগ্রন্থাগারের লাইব্রেরিয়ান মো. আজিজুল হক সুমন জানান, জাতীয় শোক দিবস ২০১৯ উপলক্ষে জেলা সরকারি গণগ্রন্থাগার আয়োজিত রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতার অংশগ্রহণকারীদের মধ্য থেকে ১৫জনকে বিজয়ী হিসেবে নির্বাচিত করা হয়। বিজয়ীদের মধ্যে আনুষ্ঠানিকভাবে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়েছে।

এ সময় লাইব্রেরির কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও প্রতিযোগীগণ উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর নতুন পে-স্কেল নিয়ে যা বললেন অর্থ উপদেষ্টা

কিশোরগঞ্জে সরকারি গণগ্রন্থাগারের পুরস্কার ও সনদ বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

আপডেট টাইম : ০৭:০৮ পূর্বাহ্ন, সোমবার, ২ সেপ্টেম্বর ২০১৯