ঢাকা , শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জানুয়ারির প্রথম অর্ধেকেও সম্পন্ন হয়নি বিতরণ কেউ ষড়যন্ত্র করে বিএনপিকে দমাতে পারবে না: তারেক রহমান বিদ্রোহী প্রার্থীর কারণে অস্বস্তিতে মিত্ররা, সুখবর দিল বিএনপি ইরানকে ধন্যবাদ দিলেন ট্রাম্প গুম-খুন-নির্যাতনের শিকার পরিবারগুলোর সঙ্গে মতবিনিময়ে তারেক রহমান পদ্মাপাড়ে ২ কিলোমিটার জুড়ে সরিষা চাষ, নয়নাভিরাম দৃশ্যে মুগ্ধ দর্শনার্থীরা ইসলামী আন্দোলনের এককভাবে ২৬৮ আসনে প্রার্থী ঘোষণা ভাঙলো জামায়াত জোট গণভোটের ফটোকার্ড শেয়ার করলেন প্রধান উপদেষ্টা সৌদি খনি থেকে ২ লাখ ২১ হাজার কেজি সোনা উত্তোলন নির্বাচিত সরকার এলেই সাংবাদিকেরা সব পেয়ে যাবেন, এমন ভাবার কারণ নেই: মতিউর রহমান

এবার চলচ্চিত্রে অভিনয় করবেন আরফিন রুমি

বাঙালী কণ্ঠ নিউজঃ  এবার চলচ্চিত্রে দেখা যাবে কণ্ঠশিল্পী আরফিন রুমিকে। সাইমন-মাহি অভিনীত ‘জান্নাত’ ছবির একটি বিশেষ দৃশ্যে দেখা যাবে তাঁকে। আর বিশেষ দৃশ্যটি হচ্ছে তারই গাওয়া গানেই পারফর্ম করবেন তিনি।

মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘জান্নাত’ ছবির একটি গানে পারফর্ম করার জন্য এরই মধ্যে চুক্তিবদ্ধ হয়েছেন আরফিন রুমি। ‘পাপী তাপী মন/কান্দে সারাক্ষণ’ শিরোনামের এ গানটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি এর সংগীতায়োজনও তিনিই করেছেন। গানটি লিখেছেন সুদীপ কুমার দীপ।

জানা গেছে, ছবির একটি দৃশ্যে নতুন বছরকে স্বাগত জানানোর একটি কনসার্ট রয়েছে। সেই কনসার্টেই গাইবেন আরফিন রুমি। আর এটির চিত্রায়ণ যুক্ত হবে ‘জান্নাত’ ছবিতে।

মাহিয়া মাহি ও সাইমন সাদিক ছাড়াও ছবিতে অভিনয় করেছেন, আলীরাজ, মিশা সওদাগর, শিমুল খান। ছবির কাহিনি লিখেছেন সুদীপ্ত সাইদ খান ও চিত্রনাট্য করেছেন আসাদ জামান।

ছবিটি প্রযোজনা করছে এসএস মাল্টিমিডিয়া।

খুব শিগগিরই দৃশ্যটি ধারণ করা হবে বলে পরিচালক সূত্রে জানা গেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জানুয়ারির প্রথম অর্ধেকেও সম্পন্ন হয়নি বিতরণ

এবার চলচ্চিত্রে অভিনয় করবেন আরফিন রুমি

আপডেট টাইম : ০২:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অগাস্ট ২০১৭