ঢাকা , শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমরা অবশ্যই নতুন বাংলাদেশের দিকে যেতে সক্ষম হব: আলী রীয়াজ ১ হাজার ৪শ’ হেক্টর জমিতে পান চাষ, পেশায় ৩৯ হাজার চাষি, জড়িত লক্ষাধিক মানুষ ঐতিহাসিক সেই জাতীয় পতাকা তারেক রহমানের হাতে তুলে দিলেন ছাত্রদল কর্মী মুত্তাকিন সম্মিলিত বৈশ্বিক পদক্ষেপের পক্ষে বাংলাদেশ: পররাষ্ট্র উপদেষ্টা বিএনপি প্রার্থী মুন্সির মনোনয়ন বাতিল, হাসনাতের বহাল প্রার্থিতা প্রত্যাহার লুৎফুজ্জামান বাবরের স্ত্রী শ্রাবণীর কান্না আর আর্তনাদে ভারি চীন-মৈত্রী, কাঁদলেন তারেক রহমানও খালেদা জিয়া ছিলেন গণতন্ত্রের প্রকৃত চর্চাকারী রাষ্ট্রনায়ক : ড. মঈন খান পে স্কেলের জন্য বরাদ্দ ২২ হাজার কোটি টাকা, বাস্তবায়ন হবে কবে শহীদ জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে ২ দিনের কর্মসূচি ঘোষণা করলো বিএনপি

এবার বিজ্ঞাপনের জুটি তারা

বাঙালী কণ্ঠ নিউজঃ  মুশফিকুর রহমান গুলজারের ‘কুসুম কুসুম  প্রেম’ ছবিতে মৌসুমী ও রিয়াজ একসঙ্গে ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলেন। তাও বছর সাতেক আগে মুক্তি পেয়েছিল সেটি। এরপর জেড এইচ মিন্টুর পরিচালনায় ‘মেঘের আড়ালে’ নামক একটি টেলিছবিতে গত বছর কাজ করেন তারা। এরপর নতুন খবর হচ্ছে এবার মৌসুমী ও রিয়াজ একসঙ্গে একটি বিজ্ঞাপনচিত্রে মডেল হিসেবে কাজ করতে যাচ্ছেন। এটি নির্মাণ করবেন মনিরুল ইসলাম সোহেল। এ প্রসঙ্গে নির্মাতা মনিরুল ইসলাম সোহেল বাঙালী কণ্ঠকে বলেন, প্রতীক কমিউনিকেশন থেকে নতুন এ বিজ্ঞাপনচিত্রটি নির্মাণ হবে। নিত্য প্রয়োজনী পণ্য থাই বেবী ডায়াপারের একটি নতুন বিজ্ঞাপনচিত্রে দেখা যাবে মৌসুমী ও রিয়াজকে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় উত্তরায় এর আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। খুব শিগগিরই কাজ শুরু করবো। চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে পরিচালক সোহেল, মৌসুমী, রিয়াজ ছাড়াও উপস্থিত ছিলেন এবি গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর আবুল হোসেন, পরিচালক আশরাফ হোসেন পারভেজ, জেনারেল ম্যানেজার জহিরুল ইসলাম ও ম্যানেজার এফ.কে মামুনসহ আরো অনেকে। এদিকে মৌসুমী বলেন, কবে থেকে শুটিং শুরু হবে তা এখনো ঠিক হয়নি। তবে রিয়াজ ও আমি এ বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করতে যাচ্ছি। তা চূড়ান্ত হয়েছে। এদিকে, মৌসুমী বর্তমানে উত্তম আকাশের পরিচালনায় ‘আমি নেতা হবো’ নামে একটি ছবির কাজ শুরু করেছেন। এ ছবিতে তার বিপরীতে ওমর সানি কাজ করছেন। এ ছবির বাইরে মনতাজুর রহমান আকবরের ‘দুলাভাই জিন্দাবাদ’ নামে একটি ছবির ডাবিংও সম্প্রতি শেষ করেছেন মৌসুমী। এ ছবিতে তার বিপরীতে দীর্ঘদিন পর অভিনয় করেছেন ডিপজল। ছবিটি খুব শিগগিরই সেন্সরে জমা হবে বলে জানা যায়।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

আমরা অবশ্যই নতুন বাংলাদেশের দিকে যেতে সক্ষম হব: আলী রীয়াজ

এবার বিজ্ঞাপনের জুটি তারা

আপডেট টাইম : ০১:০০ অপরাহ্ন, শুক্রবার, ৪ অগাস্ট ২০১৭