ঢাকা , সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর নতুন পে-স্কেল নিয়ে যা বললেন অর্থ উপদেষ্টা গুমের সঙ্গে জড়িত কেউ আইনের ফাঁক দিয়ে বের হতে পারবে না: আইনমন্ত্রী পাইলটকে উদ্ধারে মার্কিন অভিযান পুরোপুরি ব্যর্থ: ইরান স্পিকারের সহধর্মিণীর দোয়া মাহফিলে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির কাছে শপথ নিয়ে সংবিধানের সমালোচনাকারীরা স্ব-বিরোধিতায় ভুগছেন সংসদে আহত জুলাই যোদ্ধাদের সঙ্গে আবেগঘন পরিবেশে প্রধানমন্ত্রী বাধ্যতামূলক অবসর-চাকরিচ্যুতির বিধান রেখে সরকারি চাকরি সংশোধন বিল পাস ৫ হাজার টাকা মুচলেকায় জামিন পেলেন নোবেল ২০২৫ সালে বিদেশে কর্মসংস্থান হয়েছে ১১ লাখ বাংলাদেশির সরকারি চাকরিতে প্রবেশসীমা ৩২ বছর করে সংসদে বিল পাস

নায়ক বাপ্পীর এফবি আইডি উধাও

এবার ফেসবুক নিয়ে বিপাকে পড়েছেন ঢালিউডের জনপ্রিয় নায়ক বাপ্পী চৌধুরী। জানা গেছে, জনপ্রিয় এই নায়কের ফেসবুক আইডি উধাও! বারবার চেষ্টা করেও নিজের ফেসবুক অ্যাকউন্ট ফিরিয়ে আনতে পারছেন না।

এদিকে মূল আইডি উধাও হলেও তার নামে অসংখ্য আইডি দেখতে পাওয়া গেছে। আর এসব আইডি নিয়েও বেশ বিব্রতকর পরিস্থিতির মুখে আছেন বাপ্পি। বাপ্পী বলেন, মূল আইডিটি হারানোতে যত না কষ্ট পেয়েছি তারচেয়ে বেশি কষ্টে আছি ফেক আইডি নিয়ে। কারণ এসব আইডি দিয়ে মানুষের মাঝে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।

বাপ্পি চৌধুরী আরো বলেন, ‘হঠাৎ করেই আইডি খুঁজে পাচ্ছি না। সার্চ দিলে আমার নামে একাধিক আইডি সামনে চলে আসছে। অনেকে মনে করছেন সেগুলো আমার আইডি অথচ আপাতত ফেসবুকে আমার কোনো আইডি নেই। তবে ফেসবুক পেজ এখনো সচল রয়েছে। সবার প্রতি অনুরোধ, আপনারা আমার নামে একাধিক আইডি দেখে বিভ্রান্ত হবেন না এবং কোনো ফাঁদে পা দেবেন না। বাপ্পী জানিয়েছেন, ফেসবুক বিশেষজ্ঞ দিয়ে বারবার চেষ্টা করেও ফিরিয়ে আনা সম্ভব হচ্ছে না তার আইডি। ফেসবুক অফিসে প্রয়োজনীয় তথ্য দিয়ে মেইলও পাঠানো হয়েছে বলে জানান এ নায়ক।

অতএব আপাতত ফেসবুকে কোনো আইডি নেই জানিয়ে অন্য কোনো আইডি থেকে বিভ্রান্তি ছড়ানো বিষয়ে তার ভক্ত শুভাকাক্সক্ষীদের সচেতন থাকতে অনুরোধ করেছেন তিনি। বাপ্পী বর্তমানে দীপংকর দীপন পরিচালিত আলোচিত ছবি ‘ঢাকা ২০৪০’ নিয়ে ব্যস্ত আছেন। এ ছাড়াও শেষ করেছেন দেবাশীষ বিশ্বাস পরিচালিত ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ ছবির শুটিং। ছবিটি পূজায় মুক্তি পাবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর নতুন পে-স্কেল নিয়ে যা বললেন অর্থ উপদেষ্টা

নায়ক বাপ্পীর এফবি আইডি উধাও

আপডেট টাইম : ০৯:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ২ সেপ্টেম্বর ২০১৯