ঢাকা , সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর নতুন পে-স্কেল নিয়ে যা বললেন অর্থ উপদেষ্টা গুমের সঙ্গে জড়িত কেউ আইনের ফাঁক দিয়ে বের হতে পারবে না: আইনমন্ত্রী পাইলটকে উদ্ধারে মার্কিন অভিযান পুরোপুরি ব্যর্থ: ইরান স্পিকারের সহধর্মিণীর দোয়া মাহফিলে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির কাছে শপথ নিয়ে সংবিধানের সমালোচনাকারীরা স্ব-বিরোধিতায় ভুগছেন সংসদে আহত জুলাই যোদ্ধাদের সঙ্গে আবেগঘন পরিবেশে প্রধানমন্ত্রী বাধ্যতামূলক অবসর-চাকরিচ্যুতির বিধান রেখে সরকারি চাকরি সংশোধন বিল পাস ৫ হাজার টাকা মুচলেকায় জামিন পেলেন নোবেল ২০২৫ সালে বিদেশে কর্মসংস্থান হয়েছে ১১ লাখ বাংলাদেশির সরকারি চাকরিতে প্রবেশসীমা ৩২ বছর করে সংসদে বিল পাস

অক্টোবরে আসছে এসডি রুবেলের বৃদ্ধাশ্রম

জনপ্রিয় গায়ক এসডি রুবেল প্রথমবার ছবি পরিচালনা করেছেন। নাম ‘বৃদ্ধাশ্রম’। এরই মধ্যে ছবিটির শুটিং শেষ। সম্প্রতি এ ছবির কারিগরি অংশের কাজও শেষ হয়েছে। চলতি মাসেই এটি সেন্সরে জমা পড়বে।

এরপর আগামী মাসেই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি। এমন তথ্যই জানিয়েছেন এসডি রুবেল।

তিনি বলেন, ‘ছবির অভিনয়শিল্পীরা সবাই অভিজ্ঞ। তাই কাজটি অনায়াসেই সম্পন্ন করতে পেরেছি। আগামী অক্টোবরে মুক্তি দেয়ার পরিকল্পনা করেছি। এর জন্য প্রস্তুতি নিচ্ছি।’ ছবিটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সৈয়দ হাসান ইমাম, শম্পা রেজা, ইয়ামিন হক ববি, হাফিজুর রহমান সুরুজ প্রমুখ। এসডি রুবেলও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন।

এর আগে শাবনূরের সঙ্গে জুটিবেঁধে ‘এভাবেই ভালোবাসা হয়’ নামের একটি ছবিতে নায়ক হিসেবে অভিনয় করেন তিনি। অন্যদিকে গত ঈদের পর দুটি নতুন গান প্রকাশ করেছেন রুবেল। ‘আমার মন পাড়ায়’ শিরোনামের গানটি লিখেছেন প্রসেনজিৎ মণ্ডল এবং ‘যেখানেই থাকো ভালো থেকো’ গানটি লিখেছেন শিল্পী নিজেই।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর নতুন পে-স্কেল নিয়ে যা বললেন অর্থ উপদেষ্টা

অক্টোবরে আসছে এসডি রুবেলের বৃদ্ধাশ্রম

আপডেট টাইম : ০৫:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ৪ সেপ্টেম্বর ২০১৯