ঢাকা , বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জনগণের দোরগোড়ায় দ্রুত সেবা পৌঁছে দিতে হবে : ডিএসসিসি প্রশাসক বগুড়াকে আধুনিক শিক্ষা নগরী হিসেবে গড়ে তুলতে চান প্রধানমন্ত্রী: শিক্ষামন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী জুন মাসের মধ্যে হেলথ কার্ড দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী বিরোধী দলের ওপর স্বৈরাচারের ভূত আছর করেছে : প্রধানমন্ত্রী মাদক নির্মূলে শিগগিরই শুরু হবে বিশেষ অভিযান : স্বরাষ্ট্রমন্ত্রী বৈশাখী সাজে শোবিজ তারকারা জুলাই সনদের প্রত্যেকটি অক্ষর বিএনপি বাস্তবায়ন করবে: প্রধানমন্ত্রী হারিয়ে যাচ্ছে বাঙালির ঐতিহ্যবাহী ‘লাল কাপড়ের মোড়ানো খাতা’ কৃষি ও কৃষকই অর্থনীতির মূল চালিকাশক্তি: তথ্যমন্ত্রী

গজল গাইলেন রওশন, মুগ্ধ এরশাদ

বিরোধী দলীয় নেত্রী ও জাতীয় পার্টির কো-চেয়াম্যান রওশন এরশাদ ইফতারপূর্ব এক আলোচনায় গজল গেয়েছেন। তার মুখে এই গজল শুনে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি মুগ্ধ তার স্বামী ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদও। প্রধান অতিথি এরশাদ নিজের মুগ্ধতা প্রকাশ করতে গিয়ে কোনো বক্তব্য না দিয়ে রওশনকে অভিনন্দন জানিয়েই শেষ করেন নিজের বক্তব্য।

শনিবার সন্ধ্যায় জাতীয় পার্টি ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিল ও আলোচনা সভায় ঘটে এই ঘটনা।

প্রত্যক্ষদর্শীরা জানান, বক্তৃতা দিতে দাঁড়িয়ে রওশন এরশাদ দরুদ শরিফের ফজিলত সম্পর্কে আলোচনা করেন। এক পর্যায়ে তিনি মাইকে গাইতে লাগলেন-‘ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলরে দুনিয়া, আয়রে সাগর আকাশ-বাতাস, দেখবি যদি আয়।’ এভাবে তিনি একের পর এক গজল গেয়ে শোনান।

এ সময় নেতাকর্মীরাও নেত্রীর সঙ্গে গেয়ে উঠেন। মঞ্চে বসা প্রধান অতিথি এরশাদও এ সময় স্ত্রীর সঙ্গে গুনগুন করে গাইতে থাকেন। এতে ইফতার মাহফিলটি ব্যতিক্রমী হয়ে উঠে।

ঢাকা মহানগর উত্তর জাপার সভাপতি ও পার্টির প্রেসিডিয়াম সদস্য এস এম ফয়সল চিশতীর সভাপতিত্বে আরও বক্তব্য দেন, জাপার কো- চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব রুহুল আমিন হাওলাদার, জাপার প্রেসিডিয়াম সদস্য মসিউর রহমান রাঙ্গা, সৈয়দ আবু হোসেন বাবলা, ফখরুল ইমাম, মীর আবদুস সবুর আসুদ, সাইফুদ্দিন আহমেদ মিলন প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনগণের দোরগোড়ায় দ্রুত সেবা পৌঁছে দিতে হবে : ডিএসসিসি প্রশাসক

গজল গাইলেন রওশন, মুগ্ধ এরশাদ

আপডেট টাইম : ০৬:৫০ অপরাহ্ন, শনিবার, ১১ জুন ২০১৬