ঢাকা , মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নির্বাচনের আগে প্রশাসনে বাড়ছে পদোন্নতির চাপ ভয়মুক্ত ভোটের নিশ্চয়তা সেনাবাহিনীর ভূমিকায় গণতন্ত্রের নিরাপত্তা সময় নষ্ট না করে নেতাকর্মীদের মাঠে নামার আহ্বান তারেক রহমানের তফসিলের পর বেআইনি ও অনুমোদনহীন সমাবেশ–আন্দোলন নিয়ন্ত্রণ করবে সরকার জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন আসিফ মাহমুদ, পদত্যাগের গুঞ্জন ভারতীয় নাগরিকদের বাংলাদেশে ঠেলে পাঠানো হচ্ছে : মমতা প্রাথমিকে শীতকালীন ছুটি বাতিল করে পরীক্ষা নেওয়ার নির্দেশ ইউনেসকোর সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি পেল টাঙ্গাইলের শাড়ি বুননশিল জামায়াতের মুখে মুখে বিপ্লব আর অন্তরে আওয়ামী লীগ: নাসীরুদ্দীন পাটওয়ারী মানসম্পন্ন কন্টেন্ট নির্মিত হলে দেশের চলচ্চিত্র আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছাবে: তথ্য উপদেষ্টা

ঋণগ্রস্ত কৃষকের চিতা সাজিয়ে আত্মহত্যা

৩৫ হাজার টাকা ঋণ নিয়েছিলেন নামদেব পাতিল (৭০)। পেশায় কৃষক। নামদেব তা শোধ করতে পারেননি। আর সেই ঘটনার চাপ সহ্য করতে না পেরে নিজের হাতে চিতা সাজিয়ে তাতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন তিনি।
মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে ভারতের মহারাষ্ট্র রাজ্যের অমলনের তহসিলের অন্তর্গত একটি গ্রামে। নামদেবের বাড়িতে স্ত্রী, তিন পুত্র ও এক কন্যা রয়েছে। দিনের পর দিন প্রাণপাত চেষ্টা করেও ঋণের টাকা চোকাতে পারেননি তিনি। এজন্য জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত নিয়ে ফেললেন তিনি।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার ক্ষেতে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন নামদেব। এর কিছুক্ষণ পরে গ্রামে খবর আগে ক্ষেতে আগুন লেগেছে। সকলে ছুটে গেলে দেখেন, নামদেবের ক্ষেতে আগুন জ্বলছে।
কাছে গেলে দেখা যায়, চিতার মতো সাজানো জায়গা থেকে আগুন ছড়িয়ে পড়ছে। ততক্ষণে পুলিশ এসে পৌঁছেছে। তারাই চিতার আগুন নেভাতে গিয়ে দেখেন ভিতরে একটি লাশ রয়েছে।
পরে জানা যায় ওটি নামদেবের দেহ। ঋণ শোধ করতে না পেরে তিনি আত্মহননের পথ বেছে নিয়েছেন।
ক্ষেতের পাশের একটি ঘর থেকে নামদেবের আধার কার্ড, কিছু টাকা ও একটি তেলের বোতল উদ্ধার করা হয়েছে। প্রসঙ্গত, বেশ কিছুদিন যাবৎ মহারাষ্ট্রে কৃষক আত্মহত্যা একটি বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে। বহু কৃষক নানা কারণে আত্মহত্যা করেছেন যা নিয়ে সারা ভারতে আলোড়ন ছড়িয়েছে। সেই তালিকায় হতভাগ্য নামদেবের নাম জুড়ল বলেই মত ওয়াকিবহাল মহলের।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

নির্বাচনের আগে প্রশাসনে বাড়ছে পদোন্নতির চাপ

ঋণগ্রস্ত কৃষকের চিতা সাজিয়ে আত্মহত্যা

আপডেট টাইম : ০৫:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুন ২০১৬