ঢাকা , বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জনগণের দোরগোড়ায় দ্রুত সেবা পৌঁছে দিতে হবে : ডিএসসিসি প্রশাসক বগুড়াকে আধুনিক শিক্ষা নগরী হিসেবে গড়ে তুলতে চান প্রধানমন্ত্রী: শিক্ষামন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী জুন মাসের মধ্যে হেলথ কার্ড দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী বিরোধী দলের ওপর স্বৈরাচারের ভূত আছর করেছে : প্রধানমন্ত্রী মাদক নির্মূলে শিগগিরই শুরু হবে বিশেষ অভিযান : স্বরাষ্ট্রমন্ত্রী বৈশাখী সাজে শোবিজ তারকারা জুলাই সনদের প্রত্যেকটি অক্ষর বিএনপি বাস্তবায়ন করবে: প্রধানমন্ত্রী হারিয়ে যাচ্ছে বাঙালির ঐতিহ্যবাহী ‘লাল কাপড়ের মোড়ানো খাতা’ কৃষি ও কৃষকই অর্থনীতির মূল চালিকাশক্তি: তথ্যমন্ত্রী

হাওরে এবার বেশি ইলিশ ধরা পড়ছে

বাংলাদেশের হাওরগুলোতে বিভিন্ন প্রজাতির মাছ পাওয়া যায়। কিন্তু হাওরে ইলিশ মাছ পাবার কথা সাধারণত শোনা যায় না।

কিন্তু সিলেটের হাকালুকি হাওরে এবার এত বেশি ইলিশ মাছ ধরা পড়ছে যেটা স্থানীয়দেরও কিছুটা অবাক করে দিচ্ছে।

জুন-জুলাই মাসে মাঝেমধ্যে হাওড়ে ইলিশ ধরা পড়লেও সেটা খুব একটা বেশি নয় বলেই জানাচ্ছেন স্থানীয়রা।

সিলেটের মৌলভিবাজারে যে হাওর রয়েছে বিশেষ করে হাকালুকি হাওড় কুশিয়ারা নদীর সাথে সংযুক্ত থাকার কারণে ইলিশ মাছগুলো হাওড়ে চলে আসে।

মেঘনা থেকে কুশিয়ারায় আসে মাছগুলো আর কুশিয়ারা দিয়ে হাওরে সংযোগ আছে বলে ইলিশ হাওড়ে চলে আসে।

মৌলভিবাজার জেলা মৎস্য অফিসার শফিকুজ্জামান বলছিলেন, যে বছরে নদীতে বেশি পানি হয় হাওড়ে বেশি পানি থাকে সে বছরে বিভিন্ন সাইজের ইলিশ মাছ পাওয়া যায় হাওরে।

তবে এগুলোর বেশিরভাগের সাইজে ছোট হয় এবং স্বাদও ভালো নয় বলে জানালেন মি: শফিকুজ্জামান।

এই ইলিশের যে খাদ্যের অভ্যাস সেগুলো হাওড়ে পাওয়া যায় না ফলে তারা হাওরে বেশিদিন বাঁচেও না।

হাওরে যে খাবার খায় ইলিশ সেটার কারণে তাদের আকৃতিও ক্ষীণকায় হয়।

এগুলো ২৫-২৬ সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়।

এ বছর হাকালুকি হাওর অংশে অনেক বেশি ইলিশ ধরা পড়েছে, আর পদ্মার ইলিশের ধারেকাছেও স্বাদ নয় বলে জানান মি: শামসুজ্জামান।

প্রতিবছরই জেলেরা মাছ ধরার সময় জালে দুই একটা ইলিশ ধরা পড়েই তবে এ বছর অনেক বেশি ধরা পড়ছে বলে জানাচ্ছেন এই কর্মকর্তা।
Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনগণের দোরগোড়ায় দ্রুত সেবা পৌঁছে দিতে হবে : ডিএসসিসি প্রশাসক

হাওরে এবার বেশি ইলিশ ধরা পড়ছে

আপডেট টাইম : ০৪:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুন ২০১৬