ঢাকা , বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জনগণের দোরগোড়ায় দ্রুত সেবা পৌঁছে দিতে হবে : ডিএসসিসি প্রশাসক বগুড়াকে আধুনিক শিক্ষা নগরী হিসেবে গড়ে তুলতে চান প্রধানমন্ত্রী: শিক্ষামন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী জুন মাসের মধ্যে হেলথ কার্ড দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী বিরোধী দলের ওপর স্বৈরাচারের ভূত আছর করেছে : প্রধানমন্ত্রী মাদক নির্মূলে শিগগিরই শুরু হবে বিশেষ অভিযান : স্বরাষ্ট্রমন্ত্রী বৈশাখী সাজে শোবিজ তারকারা জুলাই সনদের প্রত্যেকটি অক্ষর বিএনপি বাস্তবায়ন করবে: প্রধানমন্ত্রী হারিয়ে যাচ্ছে বাঙালির ঐতিহ্যবাহী ‘লাল কাপড়ের মোড়ানো খাতা’ কৃষি ও কৃষকই অর্থনীতির মূল চালিকাশক্তি: তথ্যমন্ত্রী

আবারো কমেছে সবজির দাম

বাঙালী কণ্ঠ ডেস্কঃ  গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহেও রাজধানীর বিভিন্ন কাঁচাবাজারে বেশিরভাগ সবজির দাম কেজিতে ৫ থেকে ৭ টাকা কমেছে।

শুক্রবার রাজধানীর নিউমার্কেট, জিগাতলা, হাতিরপুলসহ কয়েকটি বাজারে খোঁজ নিয়ে সবজির দামের এ চিত্র পাওয়া গেছে।

ঈদের ছুটির পরে গত সপ্তাহেও বিভিন্ন সবজির দাম কেজিতে ৩ থেকে ৫ টাকার মতো কমেছিল।

তবে গত সপ্তাহের তুলনায় প্রতি কেজি বেগুন ৫ টাকা কমে বিক্রি হয়েছে ৪৫ টাকা, শসা ঈদের সময় ৭০ টাকা বিক্রি হলেও তা এখন প্রতি কেজি বিক্রি হচ্ছে ৩৫ টাকায়। ফুলকপি ও বাঁধাকপি প্রতি পিস ৩০ টাকায় বিক্রি হচ্ছে।

করলা প্রতি কেজি ৩৫ থেকে ৪৫ টাকা, ঢেঁড়শ ৫ টাকা কমে ২৫ টাকা, ঝিঙা ৪০ টাকা, পটল ৩০ টাকা, পেঁপে ৩০ টাকা, মুলা ৪০, কচুর লতি ১০ টাকা কমে ৪০ টাকা, টমেটো ৭০ থেকে ৮০ টাকা, কাঁচামরিচ ৬০ টাকা কমে ১০০ টাকা, লাউ প্রতি পিস ৪৫ টাকা, মিষ্টি কুমড়া প্রতিটি ৪৫ থেকে ৬০ টাকা, গাজর ৫০, কাঁকরোল ৫০ টাকা, পুঁইশাক প্রতি আঁটি ২০ টাকা, লালশাক ১০ টাকা ও লেবুর হালি বিক্রি হচ্ছে ৩০ টাকা, ধনে পাতা আঁটি ১০ থেকে ১৫ টাকা।

কাঁচামরিচের দাম কমা প্রসঙ্গে নিউমার্কেট কাঁচাবাজার বিক্রেতা মোহাম্মদ কালাম বলেন, গত সপ্তাহে ঈদের ছুটিতে কাঁচামরিচের আমদানি কম ছিল। তবে আমদানি স্বাভাবিক হওয়ায় দাম কমেছে।

এছাড়া বোতলজাত সয়াবিন তেল প্রতি লিটার বিক্রি হচ্ছে ১০৫ টাকা এবং খোলা সয়াবিন তেল প্রতি কেজি ৯৫ টাকায় বিক্রি হচ্ছে।

এদিকে আগের দামেই বিক্রি হচ্ছে প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৬০ টাকা, দেশি মুরগি ৩০০ থেকে ৪০০ টাকা পিস। লেয়ার মুরগি ২৪০ টাকা ও পাকিস্তানি লাল মুরগি আকারভেদে ২০০ থেকে ২৫০ টাকা দরে বিক্রি হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনগণের দোরগোড়ায় দ্রুত সেবা পৌঁছে দিতে হবে : ডিএসসিসি প্রশাসক

আবারো কমেছে সবজির দাম

আপডেট টাইম : ১০:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ জুলাই ২০১৭