ঢাকা , শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তিন উপদেষ্টার দায়িত্ব পুনর্বণ্টন, কে কোন মন্ত্রণালয় পেলেন তফসিল ঘোষণা করায় নির্বাচন কমিশনকে প্রধান উপদেষ্টার অভিনন্দন খালেদা জিয়ার স্বাস্থ্যের সবশেষ খবর জানালো মেডিকেল বোর্ড মোহাম্মদপুরে মা–মেয়েকে হত্যার রোমহর্ষক বর্ণনা দিলেন গৃহকর্মী আয়েশা এনসিপিতে আবারও ভাঙন, আসিফ-মাহফুজের বিচার চেয়ে প্রকাশ্যে তৃণমূল এনসিপি এবারের বিজয় দিবসে সর্ববৃহৎ পতাকা প্যারাস্যুটিং দেখবে বিশ্ব মা-মেয়েকে হত্যার ‘কারণ জানালেন’ গৃহকর্মী আয়েশা একের পর এক রিট-রাজপথে আন্দোলন অব্যাহত আইজিপি বাহারুলকে বরখাস্ত ও গ্রেফতার চেয়ে হাইকোর্টে রিট মেগা প্রজেক্টে নয়, আমরা শিক্ষার পেছনে টাকা খরচ করবো: তারেক রহমান বিএনপিকে যে নির্বাচনোত্তর রাজনীতি মোকাবেলা করতে হবে

লন্ডনে প্রভাবশালীদের তালিকায় টিউলিপ সিদ্দীক

লন্ডনে প্রভাবশালীদের তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশি বংশদ্ভুত ব্রিটিশ এমপি ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি টিউলিপ সিদ্দীক। এছাড়া আরো তিন বাংলাদেশি এই তালিকায় স্থান পেয়েছেন। এরা হচ্ছেন, বেথনালগ্রিন ও বো আসনের এমপি রুশনারা আলী, প্রখ্যাত বাংলাদেশি-ব্রিটিশ নৃত্যশিল্পী আকরাম খান এবং মুসলিম কাউন্সিল অব ব্রিটেনের সেক্রেটারি জেনারেল হারুন খান। জনপ্রিয় পত্রিকা ইভিনিং স্ট্যান্ডার্ডের প্রকাশ করা লন্ডনে প্রভাবশালীদের তালিকায় তার নাম এসেছে।

প্রতি বছর লন্ডনের ইভিনিং স্ট্যান্ডার্ড ব্রিটেনের বিভিন্ন সেক্টরের প্রভাবশালীদের নিয়ে ১ হাজার জনের একটি তালিকা প্রকাশ করে। ওই তালিকায় প্রভাবশালী রাজনীতিবিদদের ক্যাটাগরিতে ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরেসা মে, পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসনের মতো ব্যাক্তিদের পাশে স্থান পেয়েছেন টিউলিপ সিদ্দীক।

টিউলিপকে আত্মপ্রচারবিমুখ উল্লেখ করে ইভিনিং স্ট্যান্ডার্ড জানিয়েছে, ‘টিউলিপ যখন বিরোধে জড়িয়ে পড়েন তখনই তার সেরাটা চেনা যায়।’

সিরিয়ান রিফিউজিকে ব্রিটিশ সরকারের সহায়তা দেওয়ার ব্যপারে টিউলিপের সরব উপস্থিতিকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করেছে পত্রিকাটি। এছাড়াও গর্ভবতী থাকা অবস্থায় হাউজ অব কমন্সের বিতর্ক চলাকালে টিউলিপ খাবার গ্রহণ করতে গিয়ে হাউজ অব কমন্সের নিয়ম ভাঙ্গলে ডেপুটি স্পিকার টিউলিপকে বলেছিলেন, ‘টিউলিপ প্রেগন্যান্সি কার্ড ব্যবহার করে হাউজ অব কমন্সের নিয়ম ভেঙ্গেছেন।’

পরে টিউলিপ সিদ্দীক পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বলেছিলেন, ‘একজন নারী হিসেবে ডেপুটি স্পিকারের জানা উচিত ছিল কখন একজন গর্ভবতী মায়ের খাবার গ্রহণের প্রয়োজন হয়।’

ওই সময় তিনি প্রয়োজনে গর্ভবতীদের জন্য হাউজ অব কমন্সের নিয়ম শিথিল করারও প্রস্তাব দেন।
Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

তিন উপদেষ্টার দায়িত্ব পুনর্বণ্টন, কে কোন মন্ত্রণালয় পেলেন

লন্ডনে প্রভাবশালীদের তালিকায় টিউলিপ সিদ্দীক

আপডেট টাইম : ১১:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ সেপ্টেম্বর ২০১৬