ঢাকা , শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশের নির্বাচন আন্তর্জাতিক গণমাধ্যমে

ছাত্র-জনতার আন্দোলনের পর বদলে যাওয়া রাজনৈতিক প্রেক্ষাপটে অনুষ্ঠিত বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শুধু দেশের ভেতরেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও তুমুল আগ্রহের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। বিশ্বের প্রভাবশালী সংবাদমাধ্যমগুলো এই ভোটকে দেখছে একদিকে গণতন্ত্র পুনর্গঠনের সুযোগ হিসেবে, অন্যদিকে অনিশ্চয়তায় ভরা এক বড় রাজনৈতিক পরীক্ষার মুহূর্ত হিসেবে।

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা তাদের বিশ্লেষণে নির্বাচনটিকে বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ মোড় হিসেবে বর্ণনা করেছে। তাদের মতে, তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি এবং জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোটের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা এই নির্বাচনের মূল কেন্দ্রবিন্দু।

বিবিসি জোর দিয়েছে রাজনৈতিক পটপরিবর্তনের প্রেক্ষাপটে এই ভোটের তাৎপর্যের ওপর। শেখ হাসিনার দীর্ঘ শাসনের অবসানের পর এই প্রথম জাতীয় নির্বাচন হওয়ায় এটিকে তারা ‘পরিবর্তনের পর প্রথম গণরায়’ হিসেবে উল্লেখ করেছে। সহিংস অতীত, নিরাপত্তা ব্যবস্থা এবং বিপুলসংখ্যক প্রার্থীর অংশগ্রহণ-সব মিলিয়ে বিবিসির প্রতিবেদনে উঠে এসেছে এক জটিল কিন্তু তাৎপর্যপূর্ণ নির্বাচনী চিত্র।

ফরাসি বার্তা সংস্থা এএফপি নির্বাচনকে বর্ণনা করেছে ‘দুঃস্বপ্ন পেরিয়ে নতুন স্বপ্নের পথে যাত্রা’ হিসেবে- অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মন্তব্য উদ্ধৃত করে। একইসঙ্গে তারা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভ্রান্তিকর তথ্য বা ‘ডিসইনফরমেশন’ নিয়েও সতর্কতার কথা তুলে ধরেছে।

রয়টার্সের ফোকাস ছিল তরুণ ভোটারদের দিকে। বিশেষ করে জেন জি প্রজন্মের প্রত্যাশা-কর্মসংস্থান, সুশাসন এবং মতপ্রকাশের স্বাধীনতা এই নির্বাচনে বড় প্রভাব ফেলতে পারে বলে তারা উল্লেখ করেছে। ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা ও সমঅধিকারের প্রশ্নটিও তাদের প্রতিবেদনে গুরুত্ব পেয়েছে।

অন্যদিকে সিএনএন কিছুটা ভিন্ন দৃষ্টিকোণ থেকে বলেছে, আন্দোলনে তরুণদের ভূমিকা বড় হলেও নির্বাচনের মাঠে এখনো প্রভাবশালী পুরোনো রাজনৈতিক শক্তিরাই। নতুন প্রজন্মের স্বপ্ন আর বাস্তব রাজনীতির ফারাক নিয়েই তাদের বিশ্লেষণ।

দ্য গার্ডিয়ান গুরুত্ব দিয়েছে তারেক রহমানের ভবিষ্যৎ নেতৃত্বের সম্ভাবনা ও দুর্নীতিবিরোধী অবস্থানের ওপর। একইসঙ্গে বাংলাদেশের অর্থনীতি ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পুনর্গঠনের কঠিন চ্যালেঞ্জের কথাও তুলে ধরা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো, যেমন দ্য হিন্দু ও টাইমস অব ইন্ডিয়া, ভোটার উপস্থিতি ও বিচ্ছিন্ন সহিংসতার চিত্র তুলে ধরে নির্বাচনের বাস্তব পরিস্থিতির দিকটিকে গুরুত্ব দিয়েছে।

সব মিলিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমের চোখে এই নির্বাচন শুধু সরকার গঠনের লড়াই নয়- এটি বাংলাদেশের গণতন্ত্র কোন পথে এগোবে, তার দিকনির্দেশক এক ঐতিহাসিক মুহূর্ত।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

বাংলাদেশের নির্বাচন আন্তর্জাতিক গণমাধ্যমে

আপডেট টাইম : ৪ ঘন্টা আগে