ঢাকা , মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মারা গেছেন আলোচিত সেই ‌‘সিরিয়াল কিলার’ সাইকো সম্রাট গুপ্ত এবং অদৃশ্য শক্তির বিরুদ্ধে ভোট করতে হয়েছে: পানিসম্পদ মন্ত্রী মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে যুক্তরাষ্ট্রে জুবাইদা রহমান ইরান যুদ্ধে ট্রাম্পের নতি স্বীকার: ৪৮ ঘণ্টার আল্টিমেটাম থেকে পিছুটান ট্রাম্পের আলোচনার দাবিকে উড়িয়ে দিল ইরান, ‘কোনো আলোচনাই হয়নি’—আরাগচি ভুয়া চিকিৎসক দিয়ে অস্ত্রোপচার, ডক্টরস কেয়ার হাসপাতাল সিলগালা গাবতলী থেকে স্মৃতিসৌধ পর্যন্ত তোরণ-পোস্টার লাগানো নিষেধ মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি, দোয়া চেয়েছে পরিবার অস্ট্রেলিয়ার পার্লামেন্টে তারেক রহমানকে ‌অভিনন্দন জানিয়ে প্রস্তাব উত্থাপন ৯০ টাকার তরমুজ ৬০ টাকা, তবুও মিলছে না ক্রেতা

হরমুজে হামলা হলে আঞ্চলিক জ্বালানি-বিদ্যুৎ অবকাঠামো গুড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি ইরানের

হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনা তীব্রতর হওয়ার মধ্যে ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলার হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে, এমন পদক্ষেপ নিলে আঞ্চলিক বিভিন্ন জ্বালানি ও বিদ্যুৎ অবকাঠামোতে পাল্টা হামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। খবর আলজাজিরা‘র।

ট্রাম্প বলেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে হরমুজ প্রণালি পুরোপুরি চালু না করা হলে ইরানের বিদ্যুৎকেন্দ্রগুলো ধ্বংস করে দেওয়া হবে। এই প্রণালিটি বিশ্ব জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ রুট হিসেবে বিবেচিত।

এরই মধ্যে ইরান ও ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি হামলায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় দক্ষিণ ইসরায়েলের ডিমোনা ও আরাদ শহরে বহু মানুষ আহত হয়েছেন। এর জবাবে ইসরায়েল তেহরানে ব্যাপক বিমান হামলা চালিয়েছে।

ইরান জানিয়েছে, তাদের নাতাঞ্জ পারমাণবিক স্থাপনায় হামলার প্রতিক্রিয়াতেই এসব ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।

সামগ্রিক পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যজুড়ে বড় ধরনের সংঘাতের আশঙ্কা বাড়ছে, বিশেষ করে গুরুত্বপূর্ণ জ্বালানি ও অবকাঠামোকে ঘিরে হামলা-পাল্টা হামলার ঝুঁকি আরও বৃদ্ধি পাচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

মারা গেছেন আলোচিত সেই ‌‘সিরিয়াল কিলার’ সাইকো সম্রাট

হরমুজে হামলা হলে আঞ্চলিক জ্বালানি-বিদ্যুৎ অবকাঠামো গুড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি ইরানের

আপডেট টাইম : ১০:৩০ পূর্বাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬