ঢাকা , মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর নতুন পে-স্কেল নিয়ে যা বললেন অর্থ উপদেষ্টা গুমের সঙ্গে জড়িত কেউ আইনের ফাঁক দিয়ে বের হতে পারবে না: আইনমন্ত্রী পাইলটকে উদ্ধারে মার্কিন অভিযান পুরোপুরি ব্যর্থ: ইরান স্পিকারের সহধর্মিণীর দোয়া মাহফিলে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির কাছে শপথ নিয়ে সংবিধানের সমালোচনাকারীরা স্ব-বিরোধিতায় ভুগছেন সংসদে আহত জুলাই যোদ্ধাদের সঙ্গে আবেগঘন পরিবেশে প্রধানমন্ত্রী বাধ্যতামূলক অবসর-চাকরিচ্যুতির বিধান রেখে সরকারি চাকরি সংশোধন বিল পাস ৫ হাজার টাকা মুচলেকায় জামিন পেলেন নোবেল ২০২৫ সালে বিদেশে কর্মসংস্থান হয়েছে ১১ লাখ বাংলাদেশির সরকারি চাকরিতে প্রবেশসীমা ৩২ বছর করে সংসদে বিল পাস

কলকাতাতেও বঙ্গবন্ধুর ৪৪তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উদযাপন

বাঙালী কণ্ঠ নিউজঃ বাংলাদেশের সঙ্গে কলকাতাতেও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় উদ্যাপিত হয়েছে। বৃহস্পতিবার সকালে বাংলাদেশ উপহাইকমিশনে অর্ধনমিতভাবে উত্তোলন করা হয় জাতীয় পতাকা। এ সময় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর বাণী পাঠ করা হয়। পরে বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত কলকাতার ৮ স্মিথ লেনের সরকারি বেকার হোস্টেলের বঙ্গবন্ধু স্মৃতিকক্ষের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান হয়েছে।

পুষ্পস্তবক দিয়েছেন কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপহাইকমিশনার তৌফিক হাসানসহ উপহাইকমিশনের কর্মকর্তা ও কলকাতার বিশিষ্টজনেরা। কলকাতায় সোনালী ব্যাংক, বিমান বাংলাদেশসহ কয়েকটি সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকেও ফুল দেওয়া হয়েছে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে।

এছাড়াও বাংলাদেশের বিশিষ্ট অর্থনীতিবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আতিউর রহমান, বাংলাদেশের সাংসদ অ্যারোমা দত্তসহ আরও বেশ কয়েকজন বিশিষ্ট মানুষ বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানিয়েছেন। এরপর সেখানে বঙ্গবন্ধু ও তাঁর নিহত পরিবারবর্গের বিদেহী আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়েছে। উপস্থিত অতিথিরা ঘুরে দেখেন বঙ্গবন্ধুর কক্ষ।

এদিকে, এই বিশেষ দিবস উপলক্ষ্যে উপহাইকমিশনে আয়োজন করা হয়েছে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি। কলকাতায় ডেপুটি হাইকমিশনের কর্মকর্তা, কর্মচারীসহ কলকাতায় পাঠরত বাংলাদেশের ছাত্রছাত্রীরা স্বেচ্ছায় রক্তদান করেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর নতুন পে-স্কেল নিয়ে যা বললেন অর্থ উপদেষ্টা

কলকাতাতেও বঙ্গবন্ধুর ৪৪তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উদযাপন

আপডেট টাইম : ০৯:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অগাস্ট ২০১৯