ঢাকা , সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর নতুন পে-স্কেল নিয়ে যা বললেন অর্থ উপদেষ্টা গুমের সঙ্গে জড়িত কেউ আইনের ফাঁক দিয়ে বের হতে পারবে না: আইনমন্ত্রী পাইলটকে উদ্ধারে মার্কিন অভিযান পুরোপুরি ব্যর্থ: ইরান স্পিকারের সহধর্মিণীর দোয়া মাহফিলে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির কাছে শপথ নিয়ে সংবিধানের সমালোচনাকারীরা স্ব-বিরোধিতায় ভুগছেন সংসদে আহত জুলাই যোদ্ধাদের সঙ্গে আবেগঘন পরিবেশে প্রধানমন্ত্রী বাধ্যতামূলক অবসর-চাকরিচ্যুতির বিধান রেখে সরকারি চাকরি সংশোধন বিল পাস ৫ হাজার টাকা মুচলেকায় জামিন পেলেন নোবেল ২০২৫ সালে বিদেশে কর্মসংস্থান হয়েছে ১১ লাখ বাংলাদেশির সরকারি চাকরিতে প্রবেশসীমা ৩২ বছর করে সংসদে বিল পাস

পাকিস্তানে ঢুকে যুদ্ধ করতে প্রস্তুত ভারতীয় সেনাবাহিনী

বাঙালী কণ্ঠ নিউজঃ পাকিস্তানের ভেতরে ঢুকে যুদ্ধ করার জন্য ভারতীয় সেনাবাহিনী প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন দেশটির সেনাপ্রধান বিপিন রাওয়াত। সংবাদসংস্থা পিটিআইকে সেনাবাহিনীর একটি সূত্র এ তথ্য জানিয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম জিনিউজের খবরে বলা হয়েছে, কেন্দ্রীয় সরকারকে সেনাপ্রধান জানিয়েছেন, পাকিস্তানের সঙ্গে যুদ্ধের জন্য তৈরি ভারতীয় সেনাবাহিনী। ভারতের মাটিতে পুলওয়ামার হামলার বদলা হিসেবে পাকিস্তানকে আরও শিক্ষা দিতে চায় ভারত। আর  সেটা বালাকোটের মতোও হতে পারে।

বিপিন রাওয়াত বলেন, ‘পাকিস্তানের সঙ্গে যুদ্ধের জন্য তৈরি সেনবাহিনী। প্রয়োজনে পাকিস্তানের ভেতরে ঢুকে যুদ্ধ করতে তৈরি তারা।’

বালাকোটের মতো যুদ্ধবিমান পাঠিয়েও হামলায় যেতে ভারতীয় সেনাবহিনী প্রস্তুত রয়েছে বলেও জানান সেনাপ্রধান।

সম্প্রতি ভারতের কেনা ১১ হাজার কোটি রুপির অস্ত্রের মধ্যে প্রায় ৯০ ভাগ অস্ত্র ভারতীয় সেনাবাহিনীর হাতে পৌঁছেছে বলেও জিনিউজের প্রতিবেদনে বলা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর নতুন পে-স্কেল নিয়ে যা বললেন অর্থ উপদেষ্টা

পাকিস্তানে ঢুকে যুদ্ধ করতে প্রস্তুত ভারতীয় সেনাবাহিনী

আপডেট টাইম : ১০:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অগাস্ট ২০১৯