ঢাকা , বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জনগণের দোরগোড়ায় দ্রুত সেবা পৌঁছে দিতে হবে : ডিএসসিসি প্রশাসক বগুড়াকে আধুনিক শিক্ষা নগরী হিসেবে গড়ে তুলতে চান প্রধানমন্ত্রী: শিক্ষামন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী জুন মাসের মধ্যে হেলথ কার্ড দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী বিরোধী দলের ওপর স্বৈরাচারের ভূত আছর করেছে : প্রধানমন্ত্রী মাদক নির্মূলে শিগগিরই শুরু হবে বিশেষ অভিযান : স্বরাষ্ট্রমন্ত্রী বৈশাখী সাজে শোবিজ তারকারা জুলাই সনদের প্রত্যেকটি অক্ষর বিএনপি বাস্তবায়ন করবে: প্রধানমন্ত্রী হারিয়ে যাচ্ছে বাঙালির ঐতিহ্যবাহী ‘লাল কাপড়ের মোড়ানো খাতা’ কৃষি ও কৃষকই অর্থনীতির মূল চালিকাশক্তি: তথ্যমন্ত্রী

পুরুষদের চুলের যত্ন

অনেকেই হয়তো ভাবেন চুলে সমস্যা শুধুমাত্র নারীদেরই হয়। এটি একেবারেই ভুল ধারণা। পুরুষরাও এই সমস্যার বাইরে নয়। পুরুষদের চুলের সমস্যা এড়াতে নিচের টিপসগুলো অনুসরণ করতে পারেন।

চুল নিয়মিত ধৌত করুন: চুলের সমস্যা এড়াতে নিয়মিত চুল ধৌত করুন। চুলের ধরন অনুযায়ী শ্যাম্পু এবং কন্ডিশনার ব্যবহার করুন। শুষ্ক চুলের ক্ষেত্রে ঘন ঘন শ্যাম্পু করা এড়িয়ে চলুন। এতে করে করোটিতে থাকা প্রাকৃতিক তেল নিঃশেষ হয়ে যেতে পারে। ময়েশ্চার সমৃদ্ধ কন্ডিশনার শুষ্ক চুলের জন্য উপকারী।

মসৃণ তোয়ালে ব্যবহার করুন: গোসলের পর তোয়ালে দিয়ে খুব জোরে চুল মুছেন অনেকেই। এই কাজটি করবেন না। এতে করে চুল নষ্ট হয়ে যেতে পারে। তার পরিবর্তে, চুলের অতিরিক্ত পানি ঝেড়ে ফেলে দিন। চুল বৃদ্ধি পাওয়ার দিক থেকে মৃদুভাবে চুলে হাত বুলিয়ে দিন। সবশেষে, মসৃণ তোয়ালে দিয়ে চুল আলতোভাবে মুছে ফেলুন। চুল শুকাতে সময় লাগতে পারে। কিন্তু এটি সহজভাবে চুল আঁচড়াতে সহায়তা করবে।

নিয়মিত চুল ছাঁটুন: বাজে চুলের প্রভাব এড়াতে নির্দিষ্ট সময়ে চুল ছাঁটুন। এটি চুল ভেঙে যাওয়া এবং কোঁকড়ানোর হাত থেকে রক্ষা করবে। আপনি যদি লম্বা চুল রাখতে চান তাহলেও নিয়মিত ছাঁটা উচিৎ। চার থেকে পাঁচ সপ্তাহ পর পর চুল ছাঁটা সবচেয়ে ভালো।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনগণের দোরগোড়ায় দ্রুত সেবা পৌঁছে দিতে হবে : ডিএসসিসি প্রশাসক

পুরুষদের চুলের যত্ন

আপডেট টাইম : ০৩:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুন ২০১৬