বাঙালী কন্ঠ ডেস্কঃ খাগড়াছড়ির রামগড়ে পাহাড় ধসে দুই ভাই প্রাণ হারিয়েছে। আজ রবিবার ভোর ৬টার দিকে উপজেলার পাতাছড়া ইউনিয়নের প্রত্যন্ত বুদংছড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলো- বুদং ছড়া গ্রামের বাসিন্দা মো. মোস্তফার দুই ছেলে নুর হোসেন (১৪) ও নুর নবী (১০)। ভোরে ঘুমন্ত অবস্থায় ঘরের ওপর পাহাড় ধসে পড়লে তারা ঘটনাস্থলে মারা যায়।
রামগড় উপজেলা নির্বাহী অফিসার মো. আল মামুন মিয়াসহ কর্মকর্তারা খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে যান।

বাঙ্গালী কণ্ঠ ডেস্ক 
























