ঢাকা , শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ২৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তিন উপদেষ্টার দায়িত্ব পুনর্বণ্টন, কে কোন মন্ত্রণালয় পেলেন তফসিল ঘোষণা করায় নির্বাচন কমিশনকে প্রধান উপদেষ্টার অভিনন্দন খালেদা জিয়ার স্বাস্থ্যের সবশেষ খবর জানালো মেডিকেল বোর্ড মোহাম্মদপুরে মা–মেয়েকে হত্যার রোমহর্ষক বর্ণনা দিলেন গৃহকর্মী আয়েশা এনসিপিতে আবারও ভাঙন, আসিফ-মাহফুজের বিচার চেয়ে প্রকাশ্যে তৃণমূল এনসিপি এবারের বিজয় দিবসে সর্ববৃহৎ পতাকা প্যারাস্যুটিং দেখবে বিশ্ব মা-মেয়েকে হত্যার ‘কারণ জানালেন’ গৃহকর্মী আয়েশা একের পর এক রিট-রাজপথে আন্দোলন অব্যাহত আইজিপি বাহারুলকে বরখাস্ত ও গ্রেফতার চেয়ে হাইকোর্টে রিট মেগা প্রজেক্টে নয়, আমরা শিক্ষার পেছনে টাকা খরচ করবো: তারেক রহমান বিএনপিকে যে নির্বাচনোত্তর রাজনীতি মোকাবেলা করতে হবে

চির স্মরণীয় হয়ে থাকবেন নিহত পুলিশ সদস্যরা

বাঙালী কণ্ঠ ডেস্কঃ  যেসব পুলিশ সদস্য দায়িত্ব পালন করতে গিয়ে মারা গেছেন তারা চির স্মরণীয় হয়ে থাকবেন বলে মনে করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া।

কর্তব্যরত অবস্থায় নিহত ও আহত পুলিশ সদস্যদের আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে আর রোববার একথা বলেন তিনি।

রাজধানী ঢাকায় ডিএমপি হেডকোয়ার্টার্সে আয়োজিত এই অনুষ্ঠানে কমিশনার বলেন, ‘কর্তব্যরত অবস্থায় যারা নিহত হয়েছেন তাদের জীবনের মূল্য আমরা দিতে পারবো না। যারা আহত হয়েছেন তাদের চিকিৎসার দায়-দায়িত্ব আমরা নিচ্ছি এবং নিবো। কর্তব্যরত অবস্থায় আমাদের কোন সদস্য যদি আহত হন অবশ্যই আমরা তার সব চিকিৎসার ব্যয় বহন করবো। যারা নিহত হয়েছেন তাদের পরিবারের দেখভাল করার দায়িত্বও আমাদের।’

আছাদুজ্জামান মিয়া বলেন, ‘ডিএমপির কোন সদস্য কর্তব্য পালনকালে আহত হন বা দেশের স্বার্থ রক্ষার্থে নিজের জীবন উৎসর্গ করেন তাদের পাশে আমরা সব সময় আছি এবং থাকবো। যারা মৃত্যুবরণ করেছেন তাদের এই আত্মত্যাগের ঋণ তো টাকা দিয়ে শোধ করা যাবে না।’

নিহত ও আহত ১২ পুলিশ সদস্য ও তাদের পরিবারকে ৩৬ লাখ টাকা আর্থিক অনুদান দেন তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

তিন উপদেষ্টার দায়িত্ব পুনর্বণ্টন, কে কোন মন্ত্রণালয় পেলেন

চির স্মরণীয় হয়ে থাকবেন নিহত পুলিশ সদস্যরা

আপডেট টাইম : ০৫:৩১ অপরাহ্ন, রবিবার, ১৮ জুন ২০১৭