ঢাকা , বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জনগণের দোরগোড়ায় দ্রুত সেবা পৌঁছে দিতে হবে : ডিএসসিসি প্রশাসক বগুড়াকে আধুনিক শিক্ষা নগরী হিসেবে গড়ে তুলতে চান প্রধানমন্ত্রী: শিক্ষামন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী জুন মাসের মধ্যে হেলথ কার্ড দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী বিরোধী দলের ওপর স্বৈরাচারের ভূত আছর করেছে : প্রধানমন্ত্রী মাদক নির্মূলে শিগগিরই শুরু হবে বিশেষ অভিযান : স্বরাষ্ট্রমন্ত্রী বৈশাখী সাজে শোবিজ তারকারা জুলাই সনদের প্রত্যেকটি অক্ষর বিএনপি বাস্তবায়ন করবে: প্রধানমন্ত্রী হারিয়ে যাচ্ছে বাঙালির ঐতিহ্যবাহী ‘লাল কাপড়ের মোড়ানো খাতা’ কৃষি ও কৃষকই অর্থনীতির মূল চালিকাশক্তি: তথ্যমন্ত্রী

মেয়র মান্নানকে বরখাস্তের আদেশ হাইকোর্টে স্থগিত

বাঙালী কণ্ঠ ডেস্কঃ   গাজীপুরের মেয়র পদ থেকে বিএনপি নেতা এম এ মান্নানকে তৃতীয়বারের মত বরখাস্তের আদেশ তিন মাসের জন্য স্থগিত করেছে হাই কোর্ট। সরকারের বরখাস্তের আদেশ চ্যালেঞ্জ করে মান্নানের রিট আবেদনের শুনানি করে বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. আতাউর রহমান খানের বেঞ্চ রোববার এই আদেশ দেয়।

মান্নানের পক্ষে আদালতে শুনানি করে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি অমিত তালুকদার। আইনি লড়াই চালিয়ে মেয়র পদে ফেরার পর এক মাস না গড়াতেই গত বৃহস্পতিবার স্থানীয় সরকার বিভাগ মান্নানকে বরখাস্তের আদেশ দেয়।

দুর্নীতি দমন কমিশনের এক মামলায় তার বিরুদ্ধে অভিযোগপত্র আদালতে গৃহীত হওয়ায় আইন অনুযায়ী ওই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানানো হয় স্থানীয় সরকার বিভাগের আদেশে।

বিএনপির ভাইস চেয়ারম্যান মান্নান ২০১৩ সালের নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীকে হারিয়ে গাজীপুর সিটি করপোরেশনের প্রথম মেয়র নির্বাচিত হন। কিন্তু এরপর নির্বিঘ্নে দায়িত্ব পালন করতে পারেননি তিনি।

এর আগে আরও দুই দফা সরকার তাকে বরখাস্ত করলেও প্রতিবারই তিনি উচ্চ আদালতের রায়ে মেয়রের চেয়ারে ফিরেছেন। নাশকতার মামলায় গ্রেপ্তার হয়ে তাকে কয়েক দফায় কারাগারেও থাকতে হয়েছে বেশ কিছু দিন।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনগণের দোরগোড়ায় দ্রুত সেবা পৌঁছে দিতে হবে : ডিএসসিসি প্রশাসক

মেয়র মান্নানকে বরখাস্তের আদেশ হাইকোর্টে স্থগিত

আপডেট টাইম : ১১:০৭ পূর্বাহ্ন, রবিবার, ৯ জুলাই ২০১৭