ঢাকা , সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর নতুন পে-স্কেল নিয়ে যা বললেন অর্থ উপদেষ্টা গুমের সঙ্গে জড়িত কেউ আইনের ফাঁক দিয়ে বের হতে পারবে না: আইনমন্ত্রী পাইলটকে উদ্ধারে মার্কিন অভিযান পুরোপুরি ব্যর্থ: ইরান স্পিকারের সহধর্মিণীর দোয়া মাহফিলে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির কাছে শপথ নিয়ে সংবিধানের সমালোচনাকারীরা স্ব-বিরোধিতায় ভুগছেন সংসদে আহত জুলাই যোদ্ধাদের সঙ্গে আবেগঘন পরিবেশে প্রধানমন্ত্রী বাধ্যতামূলক অবসর-চাকরিচ্যুতির বিধান রেখে সরকারি চাকরি সংশোধন বিল পাস ৫ হাজার টাকা মুচলেকায় জামিন পেলেন নোবেল ২০২৫ সালে বিদেশে কর্মসংস্থান হয়েছে ১১ লাখ বাংলাদেশির সরকারি চাকরিতে প্রবেশসীমা ৩২ বছর করে সংসদে বিল পাস

বিএনপির ৭ এমপির পদত্যাগের চিঠি পাননি স্পিকার

রাজধানীর গোলাপবাগে আজ শনিবার বিএনপির গণসমাবেশে একযোগে পদত্যাগের ঘোষণা দিয়েছেন দলটির সাত সংসদ সদস্য (এমপি)। তবে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী জানিয়েছেন তিনি এখনো বিএনপিদলীয় সংসদ সদস্যদের পদত্যাগের চিঠি পাননি।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, ‘বিএনপির সংসদ সদস্যদের কোনো চিঠি আমি পাইনি। আমার কাছে কোনো চিঠি আসেনি।’

গোলাপবাগে বিএনপির সংসদ সদস্যরা পদত্যাগের ঘোষণা দিয়েছেন- এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে স্পিকার বলেন, ‘কোথায় বলেছেন বলতে পারি না। আজ তো অফিস বন্ধ। আমার কাছে কোনো চিঠি আসেনি।’

আজ দুপুর দেড়টার দিকে গোলাপবাগের সমাবেশে পদত্যাগের ঘোষণা দেন বিএনপির এমপিরা। দলের পক্ষ থেকে বগুড়া-৬ সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ এই ঘোষণা দেন। তিনি জানান, দলীয় সিদ্ধান্ত অনুসারে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে তারা পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন।

পদত্যাগের ঘোষণা দেওয়া সাত এমপি হলেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উকিল আবদুস সাত্তার, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের হারুন অর রশীদ, বগুড়া-৬ আসনের গোলাম মোহাম্মদ সিরাজ, বগুড়া-৪ আসনের মোশাররফ হোসেন, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের আমিনুল ইসলাম, ঠাকুরগাঁও-৩ আসনের জাহিদুর রহমান জাহিদ ও সংরক্ষিত মহিলা আসনের ব্যারিস্টার রুমিন ফারহানা।

পদত্যাগের বিষয়ে ব্যারিস্টার রুমিন ফারহানা সমাবেশে বলেন, ‘এই সংসদে থাকা, না থাকার মধ্যে কোনো পার্থক্য নেই। আমরা ইতোমধ্যে আমাদের পদত্যাগপত্র ই-মেইলে পাঠিয়ে দিয়েছি। আজকে শনিবার ছুটির দিন। আগামীকাল সংসদ সদস্যরা স্পিকারের কাছে এই পদত্যাগপত্র পৌঁছে দেবেন।’

তিনি জানান, দলটির সাত জন সংসদ সদস্যের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য হারুন অর রশীদ দেশের বাইরে আছেন। তবে তিনিও পদত্যাগপত্রে সই করে গেছেন বলে জানান রুমিন।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর নতুন পে-স্কেল নিয়ে যা বললেন অর্থ উপদেষ্টা

বিএনপির ৭ এমপির পদত্যাগের চিঠি পাননি স্পিকার

আপডেট টাইম : ১০:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ১০ ডিসেম্বর ২০২২